Debangshu Bhattacharya slammed Abhijit Ganguly: এই মুহূর্তে রাজ্য-সহ গোটা দেশ উত্তাল লোকসভা নির্বাচন নিয়ে। পাঁচ দফার ভোট হয়ে গিয়েছে। এখনও বাকি দু’দফার ভোট। আগামী ২৫ মে রয়েছে ষষ্ঠ দফার ভোট। এদিন ভোট রয়েছে তমলুক লোকসভা কেন্দ্রে। ভোটের আগে শেষ পর্যায়ের প্রচারে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ (Debangshu Bhattacharya slammed Abhijit Ganguly) করলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।
এবারে তমলুকে ত্রিমুখী লড়াই। বিজেপির হয়ে ভোটে লড়ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) ও সিপিএমের হয়ে লড়ছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনজনেই যুযুধান প্রার্থী বলা যায়। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছেড়ে দিচ্ছেন না প্রচারের ক্ষেত্রে। এবার ভোট আবহেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একহাত নিলেন দেবাংশু (Debangshu Bhattacharya slammed Abhijit Ganguly)।
এবারে তমলুকে ভোটের লড়াই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য ‘প্রেস্টিজ ফাইট’ বলা যায়। কারণ এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক হলেন শুভেন্দু। ফলে নিজের গড়ে পদ্মফুল ফোটাতে উদ্যত তিনি। তবে দেবাংশুর (Debangshu Bhattacharya) মতে, তমলুক তৃণমূলেরই হবে। তাঁর কথায়, নন্দীগ্রামে শুভেন্দু জিতেছেন তাও চিটিং করে। ফলে তমলুক লোকসভা কেন্দ্রে কোনও সুবিধা করতে পারবেন না তিনি (Debangshu Bhattacharya slammed Abhijit Ganguly)।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে দেবাংশু (Debangshu Bhattacharya) বলেন, “মানুষ, সংবাদমাধ্যম আগে ওঁকে না জেনেই ভগবান তকমা দিয়েছিল। কিন্তু এখন আসল সত্যিটা বুঝতে পারছেন সবাই। তমলুক প্রতিবাদী মানুষের জায়গা। এখানকার মানুষ জানেন কীভাবে সঠিক লোককে বেছে নিতে হয়। আর সেটাই হবে” (Debangshu Bhattacharya slammed Abhijit Ganguly)।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘অকালকুষ্মাণ্ড’ আখ্যা দিয়ে দেবাংশু (Debangshu Bhattacharya) বলেন, “আমি ওঁকে দু’পয়সার দাম দিই না। ওঁর বিরুদ্ধে লড়াই নয়, আমার লড়াই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে” (Debangshu Bhattacharya slammed Abhijit Ganguly)।





