Amitabh Bachchan asked for role to Shiboprasad Mukherjee: টলি জগতে পরিচালক হিসেবে বেশ নাম করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee)। শিবপ্রসাদের সাথে জুটি বেঁধে কাজ করেন নন্দিতা। তাদের পরিচালিত একাধিক ছবিই হিট করেছে বক্স অফিসে। সদ্য আমার বস ছবির শুটিংয়ের পর তাদের নতুন ছবি বহুরূপীর জোরকদমে শুটিং চলছে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বহুরূপী’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বয়ং পরিচালক শিবপ্রসাদকে। আমার বস ছবিতে রাখি গুলজারের সঙ্গে শুটিং করেছেন তারা। এবার নাকি খোদ বচ্চন পরিবারের অভিভাবকদের নিয়ে কাজ করবেন তিনি (Amitabh Bachchan asked for role to Shiboprasad Mukherjee)।
জানা যাচ্ছে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে ছবি তৈরির পরিকল্পনা করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee)। ইতিমধ্যেই তাদের সাথে আলোচনা শেষ হয়েছে। এবার এই প্রসঙ্গে সাক্ষাৎকারে কথা বললেন পরিচালক। শিবপ্রসাদ জানিয়েছেন, ‘গোত্র’ ছবি দেখার পরেই জয়া বচ্চন মুম্বাইয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান তাঁকে। সেখানে হিন্দি ভাষায় গোত্র ছবি তৈরির প্রসঙ্গে আলোচনা হয় বলেও জানা গেছে। অনুসূয়া মজুমদার অভিনীত ‘মুক্তি দেবীর’ চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন জয়া বচ্চন।
এই প্রসঙ্গে সাক্ষাৎকারে শিবপ্রসাদ (Shiboprasad Mukherjee) বলেন, “ইতিমধ্যেই সমস্ত কথা হয়ে গিয়েছে। কবে চূড়ান্ত করা হবে, তা বিশদে জানি না। চিত্রনাট্যে একটা জায়গায় কিছুটা বদল আনতে চান তাঁরা। আপাতত সেটা নিয়েই কথাবার্তা চলছে।”
এমনকি বিগ বি-র সঙ্গে আলাপ হওয়ার ঘটনাটির বিবরণ দেন পরিচালক (Shiboprasad Mukherjee)। তিনি বলেন মুম্বাইয়ের বচ্চন অফিসে তিনি বসেছিলেন। সে সময় ঘরে ঢোকেন অমিতাভ বচ্চন। জিম থেকে সোজা বচ্চন অফিসে এসেছিলেন তিনি (Amitabh Bachchan asked for role to Shiboprasad Mukherjee)। উইং কমান্ডার রমেশ বিগ বির সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন শিবপ্রসাদের (Shiboprasad Mukherjee) সঙ্গে। এর উত্তরে বলেছিলেন, “হ্যাঁ, আমি জানি।” পরিচালক বলেন, “খুবই বিনয়ী তিনি। নিজে থেকেই হাত মেলালেন। তার পরে বললেন, ‘আমি অমিতাভ বচ্চন’।”
তখনও নাকি চমকে শেষ হয়নি। শিবপ্রসাদ (Shiboprasad Mukherjee) জানিয়েছেন অমিতাভ বচ্চনের পরের কথাটিতে তার তাক লেগে গিয়েছিল। অমিতাভ বলেছিলেন, “আমার জন্য কোনও চরিত্র থাকলে জানাবেন” (Amitabh Bachchan asked for role to Shiboprasad Mukherjee)। উত্তরে স্তম্ভিত হয়ে পড়েছিলেন পরিচালক। সম্বিত ফিরতে তিনি উঠছেন দিয়েছিলেন,
“হ্যাঁ স্যর, নিশ্চয়”।
তাহলে কবে শিবপ্রসাদের (Shiboprasad Mukherjee) পরিচালনায় দেখা যাবে বিগ বি ও তার ঘরণীকে। পরিচালক সাক্ষাৎকারে বলেন, “দেখি, কবে বাস্তবায়িত করতে পারি। চিত্রনাট্য তো উপরওয়ালা লেখেন” (Amitabh Bachchan asked for role to Shiboprasad Mukherjee)। শিবপ্রসাদ এও জানিয়েছিলেন ‘বেলাশেষে’ ছবিটি দেখার পর টুইট করেছিলেন অমিতাভ বচ্চন। এটা স্পষ্ট যে ব্যক্তিগত স্তরে আলাপ না হলেও শিবপ্রসাদের কাজ সম্পর্কে খোঁজ খবর রাখেন বিগ বি। বিগবির সাথে এমন অভিজ্ঞতা প্রসঙ্গে পরিচালক বলছেন, “আমার কাছে অত্যন্ত গর্বের, স্বপ্নের মতো”।





