WB Election 2021: শোভন-বৈশাখী, ‘পথের কাঁটা’ দূর, এবার বিজেপিতে যোগ দেওয়ার তুমুল সম্ভাবনা এই তারকা নেত্রীর

গতকালই বিজেপির তরফে প্রকাশ করা হয়েছে তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা। এই প্রার্থী তালিকা ঘোষণা করা নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছে বিজেপিতে। এবারের নির্বাচনে তিনজন লোকসভার সাংসদ বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, ও নিশীথ প্রামাণিককে প্রার্থী করা হয়েছে। এছাড়াও, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকেও প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।

এবারের নির্বাচনে তৃণমূলের মতো বিজেপিতে তারকা প্রার্থীর রমরমা। অভিনেতা যশ দাশগুপ্ত, তনুশ্রী চক্রবর্তী, অঞ্জনা বসুকে ভোটের টিকিট দেওয়া হয়েছে। শুধু তাই-ই নয় সদ্য যোগ দেওয়া অভিনেত্রী পায়েল সরকারকেও বেহালা পূর্ব থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই নিয়েই ধুরু হয়েছে বিজেপির অন্দরে কোন্দল।

আরও পড়ুন- এখন বিজেপি শোভনের পা ধরবে, শোভন বিজেপির পা ধরবে, তীব্র কটাক্ষ রত্নার

মনে করা হয়েছিল, বেহালা পূর্ব থেকে শোভন চট্টোপাধ্যায়কে প্রার্থী মনোনীত করা হবে। এমনকি, শোভনও সেই দাবীই করেছিলেন। কিন্তু সেই আশায় জল ঢেলে সেই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হল পায়েল সরকারকে। গত দুই বিধানসভায় বেহালা পূর্ব থেকেই তৃণমূলের তরফে প্রার্থী হয়ে ভোটে জিতে বিধায়ক হন শোভন। তবে এবার সেই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। এও জানা গিয়েছে যে, শোভনের বান্ধবী বৈশাখীকেও টিকিট দেওয়া হবে না। এ কারণে গোঁসা করে বিজেপির সং সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন শোভন।

এরপরই জল্পনা শুরু হয় বিজেপিতে এক তারকা নেত্রীর যোগ দেওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে। তিনি হলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। ২০১৯-এ যখন শোভন-বৈশাখী বিজেপিতে যোগ দিতে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির দফতরে যান, তখন সেখানে উপস্থিত ছিলেন দেবশ্রী রায়।

WB Election 2021: শোভন-বৈশাখী, ‘পথের কাঁটা’ দূর, এবার বিজেপিতে যোগ দেওয়ার তুমুল সম্ভাবনা এই তারকা নেত্রীর

তখন সেখানে দেবশ্রীকে দেখে শোভন-বৈশাখী জানান যে দেবশ্রী বিজেপিতে যোগ দিলে তারা যোগ দেবেন না। তাই অগত্যা দেবশ্রীকে ফেরাতে হয় বিজেপিকে। এরপর জে পি নাড্ডার হাত ধরে বিজেপিতে যোগ দেন শোভন-বৈশাখী।

আরও পড়ুন- ‘ভাঙা পায়েই খেলা হবে’, হুইলচেয়ারকে সঙ্গী করে আজ রাজপথে মিছিল মমতার

তবে গতকাল বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন ফের একবার মাথাচাড়া দিয়েছে এই জল্পনা যে এবার হয়ত দেবশ্রী রায়গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন। এমনিও এবারে তৃণমূলের তরফে টিকিট পাননি তিনি। তাই বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল যে তিনি হয়ত বিজেপিতে আসতে পারেন। এবার শোভন-বৈশাখী না থাকায় সেই জল্পনা আরও বেড়ে গেল।

RELATED Articles