হরিণ উদ্ধার হলো বাঁকুড়ায় সর্ষের ক্ষেত থেকে

বাঁকুড়ার সারেঙ্গার চিংড়া গ্রামের রাবনবাঁধে সরিষা ক্ষেতের বেঢ়াতে আটক একটি পূর্ণ বয়স্ক হরিণ । সেটিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন গ্রাম বাসীরা । এলাকায় খবর ছড়িয়ে পড়তেই হরিণটিকে দেখতে ভিড় জমায় গ্রামের সাধারণ মানুষ । বৃহস্পতিবার ভোরে জমিতে গিয়ে জমির মালিক অরুপ কুণ্ডু দেখেন জমির বেঢ়ার মধ্যে আটকে রয়েছে হরিণটি । তারপরই সেটিকে উদ্ধার করে তিনি তার বাড়িতে নিয়ে গিয়ে উঠোনে বেঁধে রাখেন ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর