‘গত ১০ বছরে আমাকে সত্যিই এলাকায় কম দেখা গিয়েছে’, নির্বাচনী প্রচারে অবশেষে নিজের খামতির কথা স্বীকার দেবের

Dev accepted his mistakes: লোকসভা নির্বাচনের আর মাত্র ৫ দিন বাকি। ১৯ এপ্রিল রয়েছে লোকসভা ভোটের প্রথম দফা। এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই উত্তেজনা ও প্রস্তুতি তুঙ্গে। ভোটের প্রচারে প্রতিপক্ষকে কেউ একচুলও জমি ছেড়ে দিতে রাজি নয়। পিছিয়ে নেই ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। তিনিও প্রচার চালাচ্ছেন জোরকদমে। এবার প্রচারে বেরিয়েই তিনি অবশেষে নিজের খামতির কথা স্বীকার করে নিলেন (Dev accepted his mistakes)

গতকাল, শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের সবংয়ে ভোট প্রচারে গিয়েছিলেন দেব। সবংয়ের দেহাটিতে দেবের সমর্থনে আয়োজন করা হয়েছিল এক নির্বাচনী জনসভার। সেই জনসভা থেকেই নিজের ভুল স্বীকার করলেন দেব (Dev accepted his mistakes)। তিনি স্বীকার করেছেন, সত্যিই গত ১০ বছরে তাঁকে তাঁর সংসদীয় এলাকায় খুবই কম দেখা গিয়েছে।

এদিন সভায় দেব বলেন, “হ্যাঁ গত দশ বছরে আমাকে এলাকায় কম দেখা গিয়েছে। তবে আমি পালিয়ে যাইনি।যখনই বন্যা হয়েছে আমি এসেছি (Dev accepted his mistakes)। কম দেখা দেওয়া আর পালিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। কম দেখা দেওয়া আর ভয় পেয়ে বাড়িতে বসে থাকার মধ্যে পার্থক্য রয়েছে। তাই আমার বিরুদ্ধে একটাই অভিযোগ থাকতে পারে আমাকে হয়ত কম দেখা গিয়েছে। কিন্তু জনপ্রতিনিধির কাজ হচ্ছে কম দেখা গেলেও মানুষকে শান্তিতে রাখতে হয়। সেই কাজে দেব এগিয়ে”।

ভোটারদের উদ্দেশে দেবের বার্তা, “আপনাদের আবার বলছি আপনাদের যদি মনে হয় দেব ঠিকঠাক কাজ করতে পেরেছে তাহলে ভোটটা কাকে দিতে হবে আপনারা জানেন। তৃণমূল কী উন্নয়ন করেছে আপনারা দেখেছেন। সুতরাং আপনারা যাকে ঠিক মনে করবেন তাঁকেই ভোট দেবেন” (Dev accepted his mistakes)

প্রসঙ্গত, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় নির্বাচনী প্রচারে বেরিয়ে বারবার অভিযোগ তুলেছেন যে ঘাটালের সাংসদকে এলাকায় দেখাই যায় না। ঘাটালের মানুষের ভালোমন্দের কথা সাংসদ চিন্তা করেন না। এমনকি, তাঁর বিরুদ্ধে ইচ্ছা করে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত না করার অভিযোগও তুলেছেন বিজেপি প্রার্থী। এবার দেব নিজেই স্বীকার করলেন তাঁকে সংসদীয় এলাকায় দেখা যায় না সেভাবে (Dev accepted his mistakes)। তিনি যদি ফের ঘাটালের সাংসদ হন, তাহলে কী এবার ঘাটালের মানুষের অবস্থার উন্নতি হবে, এখন সেটাই দেখার!  

RELATED Articles