Building Collapse in Halishahar: ফের ফিরল গার্ডেনরিচের আতঙ্ক। ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। নববর্ষের দিন এমন এক খবরে মন খারাপ সকলের। গার্ডেনরিচের ঘটনা এখনও মানুষের মনে দগদগে। এরই মধ্যে ফের ঘটল বাড়ি ভেঙে পড়ার ঘটনা (Building Collapse in Halishahar)।
ঘটনাটি ঘটেছে হালিশহর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের জানকী মুখার্জী লেনের ফাঁসিতলা এলাকায়। জানা গিয়েছে, সেখানেই গতকাল গভীর রাতে প্রায় ১৫০ বছরের পুরনো এক বাড়ির একাংশ ভেঙে পড়েছে (Building Collapse in Halishahar)। এই পুরনো বাড়িটি ভেঙে পড়ার কারণে পার্শ্ববর্তী একটি নবনির্মিত বাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। নতুন বছরের প্রথম দিনই এমন এক খবরে এলাকায় দুঃখের ছাপ।
তবে এই বাড়ি ভেঙে পড়ার ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেই জানা গিয়েছে (Building Collapse in Halishahar)। হালিশহর পুরসভার ভাইস চেয়ারম্যান হিমানিশ ভট্টাচার্য জানিয়েছেন, “শহর বহু পুরনো বাড়ি রয়েছে। সেগুলির মেরামত করানোর জন্য মালিকদের আগেও বলা হয়েছিল, আবারও পুরসভার তরফে জানানো হবে।“
গভীর রাতে বাড়ির একাংশ ভেঙে পড়ার ঘটনার কথা শুনেই ঘটনাস্থলে যায় পুলিশ (Building Collapse in Halishahar)। উপস্থিত হন পুরসভার আধিকারিকরাও। ওই ভেঙে পড়া বাড়ির সদস্যদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, গত ১৭ মার্চ মাঝরাতে ভেঙে পড়েছিল গার্ডেনরিচে এক নির্মীয়মাণ বহুতল। সেই ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। এই ঘটনার রেশ এখনও কাটে নি। সেই ঘটনা নিয়ে রাজ্য ও রাজনীতি এখনও উত্তাল। এরই মধ্যে নববর্ষের দিনই খবর এল আরও এক বাড়ির একাংশ ভেঙে পড়ার।






