Dev gave Jai Shree Ram slogan: যে ধ্বনি শুনলেই রেগে লাল হয়ে যান খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেই ধ্বনিই উচ্চারিত হল তাঁরই দলের নেতার মুখে। ভোট প্রচারে বেরিয়ে এবার রামনবমীতে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব (Dev gave Jai Shree Ram slogan)।
আজ, বুধবার রামনবমী। এদিন ঘাটালে জনসংযোগে গিয়েছিলেন দেব। এদিন এক সভামঞ্চে বক্তব্য শেষে ‘জয় শ্রীরাম’ বলে ওঠেন তিনি (Dev gave Jai Shree Ram slogan)। সেই সময় আশেপাশের লোকজনও ‘জয় শ্রীরাম’ বলে ধ্বনি তুলতে থাকেন বলে জানা গিয়েছে। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। বেশ শোরগোল পড়েছে এই ঘটনায়।
বাম ও কংগ্রেস বারবার অভিযোগ করে এসেছে, তৃণমূল ও বিজেপি ধর্মকে ঢাল বানিয়ে রাজনীতি করছে। ধর্মকে পাথেয় করেই তারা ভোট আদায় করতে চাইছে। যদিও তৃণমূল সেই অভিযোগ মেনে নিতে নারাজ। এদিকে আবার ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনলেই বেশ রেগে যান মমতা বন্দ্যোপাধ্যায়-সহ নানান তৃণমূল নেতারাই। এবার দেবের মুখেই শোনা গেল সেই ধ্বনি (Dev gave Jai Shree Ram slogan)।
এই ঘটনা প্রসঙ্গে কী বললেন দেব (Dev gave Jai Shree Ram slogan)?
দেবের মুখে ‘জয় শ্রী রাম’ স্লোগান (Dev gave Jai Shree Ram slogan) শোনার পর থেকেই শুরু হয়েছে জোর চর্চা। এই প্রসঙ্গে দেবের দাবী, “একজন এই স্লোগান ব্যবহার করে বলে পুরোটাই তো তার নয়। ঠাকুর তো কারও একার নয়। ছোটবেলা থেকে মা-বাবার কাছে এমনটাই শুনেছি। ধর্ম শান্তির বার্তা দেয়। সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলাই পরম ধর্ম। আর একজন জনপ্রতিনিধি তো সমস্ত শ্রেণির মানুষকে নিয়ে চলে। আমি তো ইফতারে গিয়েছি, তাহলে রামনবমী কী দোষ করল”।
এই ঘটনায় আবার তৃণমূলকে কটাক্ষ করতে দেরি করেনি গেরুয়া শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, “ভক্তিতে নয়, ভয়ে এখন জয় শ্রী রাম বলছেন দেব (Dev gave Jai Shree Ram slogan)। ওঁর সব খবর রয়েছে আমাদের কাছে। মোদী সরকার ক্ষমতায় এলে দুর্নীতিবাজদের যে ছাড়া হবে না, বুঝতে পারছেন সবাই। তাই আগে থেকেই রামকে ডাকছেন”।
প্রসঙ্গত, গতকাল, মঙ্গলবারই তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রামে ভোট প্রচারে গেলে তাঁকে দেখে ওঠে ‘জয় শ্রীরাম’ স্লোগান। তিনি সেভাবে কোনও প্রতিক্রিয়া দেখান নি বটে। তবে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশু বলেন, “ওরা আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে, তাই স্লোগান দিয়েছে”। এই ঘটনার পর এবার খোদ তৃণমূল নেতার মুখেই শোনা গেল ‘জয় শ্রীরাম’ ধ্বনি (Dev gave Jai Shree Ram slogan)।





