রামনবমীতেই বিরল কাকতালীয় যোগ, প্রভু রামের আশীর্বাদে সমস্ত ইচ্ছা পূর্ণ হবে ৩ রাশির, বাড়বে আয়, সংসারে বজায় থাকবে সুখ-শান্তি

আজ, ১৭ এপ্রিল রাম নবমী। চৈত্র নবরাত্রিও শেষ দিন এটি। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিকে একটি পবিত্র দিন হিসেবে গণ্য করা হয়। এবারের রাম নবমীতে একটি খুব বিরল ও বিশেষ কাকতালীয় সংযোগের ঘটনা ঘটছে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শ্রীরামের জন্মের সময় এমন একটি কাকতালীয় ঘটনা ঘটেছিল। এই প্রভাবের কারণে একাধিক রাশির উপর বজায় থাকবে শ্রী রামের বিশেষ আশীর্বাদ।

রামনবমীতে কর্কট রাশিতে উপস্থিত থাকবে চন্দ্র। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রামলালার জন্মের সময়, সূর্য দশম ঘরে তার উচ্চ রাশিতে ছিল। আর এবার রাম নবমীতে মেষ রাশিতে থাকবেন সূর্য। গজকেশরী যোগের প্রভাব থাকবে এদিন। এর জেরে লাভবান হবেন ৩ রাশির জাতক-জাতিকারা।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

কর্কট রাশি

রামনবমীর কারণে সমৃদ্ধি আসবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। শ্রী রামের বিশেষ আশীর্বাদে ধন্য হবেন এরা। এই সময় ব্যবসায় দ্বিগুণ অগ্রগতি হবে। নানান ভালো কাজের সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। আত্মবিশ্বাস বাড়বে এদের। আয়ের নতুন উৎস খুলবে। সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের।

মেষ রাশি

শ্রীরামের কৃপায় রাম নবমীতে সকল ক্ষেত্রে সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে এদের। এই রাশির জাতক-জাতিকাদের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে শক্তিশালী হবে। পরিবারে সুখ থাকবে এদের। পূর্বপুরুষদের থেকে সম্পদ লাভ হবে এই রাশির জাতক-জাতিকারা।

তুলা রাশি

রাম নবমীর কারণে সুখের দিন আসতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। এই সময় নতুন কাজ শুরু করার পরিকল্পনা সফল হতে পারে এদের। গাড়ি বা জমি কেনার স্বপ্ন পূরণে সফল হবেন এই রাশির জাতক-জাতিকাদের। কিছুদিন ধরে চলতে থাকা অমীমাংসিত সব কাজ এখন শেষ হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর