ইতিমধ্যেই বাংলার রাজনীতিতে ব্যাপক পরিমাণে রদবদল হয়েছে। দল ত্যাগ করেছেন খোদ তৃণমূলের অন্যতম মাথা শুভেন্দু অধিকারী। আর তারপর থেকেই তাঁর পথ ধরেই নাগাড়ে বিজেপিতে ঢুকছেন তৃণমূলীরা।
এবার, অন্য সুরে কথা বলছেন হুগলির তারকেশ্বরের তৃণমূল নেতা উত্তম কুণ্ডু। দলীয় সভায় তৃণমূলের বিরুদ্ধে আনলেন অসহযোগিতার অভিযোগ। উত্তম কুণ্ডুর অভিযোগ, তাঁকে নাকি কাজ করতে দেওয়া হচ্ছে না। তারকেশ্বর পুরসভার প্রশাসক স্বপন সামন্তর বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি। এই বিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে স্বপন সামন্ত বলেন, ‘নিজে কানে কিছু শুনিনি, তাই উত্তর দেব না।’





