‘এঁটো, উ’চ্ছিষ্ট খেয়ে যারা নে’ড়ি কুকুরের মতো চিৎকার করে তাদের গুরুত্ব দেওয়ার কিছু নেই’, ফের বাংলাদেশকে চাঁ’চাছো*লা ভাষায় আক্র*মণ দিলীপের

বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপর যে অকথ্য অত্যাচার চলছে, তা নিয়ে সরব এপার বাংলাও। ভারতের তরফে এই বিষয়ে বাংলাদেশকে কড়া বিবৃতি জারি করা হলেও সেদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারের তা নিয়ে কোনও হেলদোলই নেই। এমন অবস্থায় বাংলাদেশকে ফের চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

গতকাল, শনিবার শিলিগুড়িতে দলীয় সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি করেন দিলীপ ঘোষ। এই কর্মসূচির জন্য শিলিগুড়ি শহরের নানান প্রান্তে ঘোরেন। ফাঁসিদেওয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাতেও যান দিলীপ। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের নির্মলজোত এলাকায় বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তাদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।

এদিন বিএসএফ আধিকারিকদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “আমি যেখানেই যাই সেখানকার সীমান্তরক্ষীদের সঙ্গে কথা বলি। জলপাইগুড়িতেও একই কাজ করেছি। শিলিগুড়িতে এসেও মহানন্দা নদী সংলগ্ন ফাঁসিদেওয়ার এই সীমান্ত কর্মীদের খোঁজখবর নিলাম। এখানে এক জায়গায় ঘেরা দিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে খানিকটা সমস্যা তৈরি হয়। আমাদের চেষ্টা থাকে সাধারণ মানুষের সঙ্গে সমস্যার কথা বলে সেগুলির সমাধান করা”।

এরপরই উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ। এই বিষয়ে ফের প্রতিবেশী রাষ্ট্রকে বেলাগাম আক্রমণ করে দিলীপ বলেন, “ভারত এখন চীন, আমেরিকাকে ধাক্কা দিচ্ছে। কাজেই বাংলাদেশের কথা কেউ জানে না। কেউ যদি নেড়ি কুকুরের মতো চিৎকার করে, তাকে পাত্তা দিতে নেই। যারা আমাদের এঁটো, উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তাদের গুরুত্ব দিয়ে লাভ নেই”।

আরও পড়ুনঃ ‘আল্লাহর আশীর্বাদ থাকলে আমরা একদিন সংখ্যাগুরু হবই’, বিত*র্কিত মন্তব্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের, কী প্রতিক্রিয়া দিল বিজেপি?

বলে রাখি, আজ, রবিবার কাওয়াখালিতে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই শিলিগুড়ি গিয়েছেন দিলীপ ঘোষ।

RELATED Articles