সিবিআই ব্যর্থ, সাফল্য পেল পুলিশই! মাত্র ৫২ দিনেই ধর্ষণ-খুন কাণ্ডের চার্জশিট পেশ করল পুলিশ

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ড নিয়ে বিতর্কের অন্ত নেই। ৯০ দিন পেরিয়ে গেলেও চার্জশিট পেশ করতে পারে নি সিবিআই। আর ফলস্বরূপ জামিন পেয়েছেন এই ঘটনায় অভিযুক্ত আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। সেই ঘটনায় সিবিআইয়ের উপর ক্ষুব্ধ চিকিৎসক মহল ও নাগরিক সমাজ। তবে সিবিআই না পারলেও এবার ধর্ষণ-খুন কাণ্ডে মাত্র ৫২ দিনেই চার্জশিট পেশ করল সিবিআই।

গত ১৪ অক্টোবর আলিপুরদুয়ারের জয়গাঁর বাসিন্দা সাত বছরের এক নাবালিকাকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। তারপর খুন করে প্রমাণ লোপাটের জন্য নাবালিকার শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় গত ২২ অক্টোবর নেপাল সীমান্ত থেকে পুলিশ গ্রেফতার করে ঘটনার মূল অভিযুক্ত বছর পঞ্চাশের বাবলু মিঞাকে।

এরপর তাকে জেরা করে জয়গাঁর ডালডাবাড়ি এলাকা থেকে উদ্ধার হয়েছিল আধপোড়া নাবালিকার দেহ। সেই ঘটনায় মণির হোসেন ও জয়রুল ইসলাম নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়। এরপর আরও একজন গ্রেফতার করে পুলিশ। এই গ্রেফতার হওয়া চারজনের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ, খুন ও প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দেওয়ার মামলা রুজু হয়।

এই ঘটনায় ৫২ দিনের মধ্যে এবার চার্জশিট পেশ করল আলিপুরদুয়ার জেলা পুলিশ। গত শুক্রবার আলিপুরদুয়ার আদালতে চার্জশিট পেশ করা হয়েছে বলে খবর। গ্রেফতার হওয়া চারজনের নামই অভিযুক্ত বলে উল্লেখ রয়েছে চার্জশিটে। এই ঘটনায় নানান মহলের তরফে জেলা পুলিশের প্রশংসা করা হয়েছে। সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেখানে ৯০ দিনেও চার্জশিট পেশ করতে অক্ষম, সেখানে মাত্র ৫২ দিনেই পুলিশ চার্জশিট পেশ করল, তা নিয়ে বেশ চর্চাও শুরু হয়েছে।

এই ঘটনায় আলিপুরদুয়ারের জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, “আমরা প্রথম থেকেই গুরুত্ব দিয়ে এই ঘটনার তদন্ত করেছি। চারজনকে গ্রেপ্তারও করা হয়েছে। আদালতে চার্জশিট জমা দিয়েছি। চার্জশিটে তদন্তের বিস্তারিত রয়েছে”।

এই প্রসঙ্গে জেলা সিপিএমের সম্পাদক কিশোর দাসের বক্তব্য, “দ্রুত চার্জশিট জমা দেওয়াটা বড় কথা নয়। এই চার্জশিট দুর্বল কিনা সেটা দেখতে হবে। দোষীরা শাস্তি পায় কিনা, সেটাই বিষয়”।

আরও পড়ুনঃ ‘এঁটো, উ’চ্ছিষ্ট খেয়ে যারা নে’ড়ি কুকুরের মতো চিৎকার করে তাদের গুরুত্ব দেওয়ার কিছু নেই’, ফের বাংলাদেশকে চাঁ’চাছো*লা ভাষায় আক্র*মণ দিলীপের

অন্যদিকে আবার এই ঘটনাকে দৃষ্টান্ত করে মুখ্যমন্ত্রীর পেশ করা ‘অপরাজিতা বিল’কে গোটা দেশে অনুসরণ করার দাবী তুলেছে তৃণমূল। তৃণমূল রাজ্যের মুখপাত্র তথা আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, “আর জি করে পুলিশ চারদিনে যা করেছিল, সিবিআই ৯০ দিনে তার বাইরে যেতে পারল না। অথচ জয়গাঁতে পুলিশ ৫২ দিনে চার্জশিট জমা করল। এই ঘটনাতে চারজন গ্রেপ্তারও হয়েছে। দোষীরা কঠোর শাস্তি পাবে। মুখ্যমন্ত্রীর পেশ করা অপরাজিতা বিল গোটা দেশে দৃষ্টান্ত হোক”।

RELATED Articles