‘উনি আগে মোদীকে গালাগালি করতেন, এখন সাধু-সন্ন্যাসীদের গালাগালি করছেন, এই পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে’, মমতাকে ফের একহাত দিলীপের

Dilip Ghosh again slammed Mamata Banerjee: গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতি ফের উত্তাল হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাধুসন্তদের প্রতি যে বিরূপ মন্তব্য করেছেন, তা নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়েছে। বিজেপির তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। এবার এই ঘটনাকে কেন্দ্র করে মমতাকে ফের একবার কটাক্ষ (Dilip Ghosh again slammed Mamata Banerjee) শানালেন দুর্গাপুর-বর্ধমানের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)

গতকাল, মঙ্গলবার মেদিনীপুরে এক চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখান থেকেই মমতার (Mamata Banerjee) সাধু-সন্ন্যাসীদের প্রতি মন্তব্যের নিন্দা করেন তিনি (Dilip Ghosh again slammed Mamata Banerjee)দিলীপের (Dilip Ghosh) কথায়, “ভগবান এটা ওনার মুখ দিয়ে বলাচ্ছেন। কারণ সামনেই ওনার পতন এসে গিয়েছে। প্রথম ফেজ ভোট থেকে মমতা হারতে শুরু করেছেন। আমরা ৩০ সিটের দিকে এগোচ্ছি। দিদিমণি ২৫ থেকে নেমে ১৫ হয়েছেন। আর কত নামবেন জানিনা। সিঙ্গেল ডিজিট হয়ে যেতে পারে। প্রত্যেক ফেজে ওনার কথাবার্তা দেখলেই বোঝা যাচ্ছে এতে ওনার টেনশন বাড়ছে”।

দিলীপের (Dilip Ghosh) সংযোজন, “আগে উনি নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডাদের গালাগাল দিচ্ছিলেন, তারও আগে ওনার দলের নেতাকর্মীরা রাজ্যপাল রাষ্ট্রপতিকে গালাগালি দিয়েছেন। উনি (Mamata Banerjee) এর আগে ইভিএমকেও গালাগালি দিয়েছেন। এবার আমাদের যে শান্তির জায়গা সেই ধর্ম প্রতিষ্ঠানগুলিকে এবং সাধু সন্ন্যাসীদেরকে অপমান করছেন। কারণ ভগবান এটা তার মুখ দিয়ে বলাচ্ছে। উনার পতন এসে গিয়েছে। এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে” (Dilip Ghosh again slammed Mamata Banerjee)

দিলীপের (Dilip Ghosh) কথায়, “দিদি (Mamata Banerjee) ভেবেছেন বাঙালি এখন সেক্যুলার হয়ে গিয়েছে। উনি কী ভেবেছেন, উনি বাংলাকে বাংলাদেশ বানিয়ে দিয়েছেন নাকি! বাঙালি কিন্তু এখনও রামকৃষ্ণ মিশন, ইসকন, নানান মন্দিরে গিয়ে প্রসাদ খায়। সমস্ত বাঙালি আগে হিন্দু, তারপর সে বাঙালি” (Dilip Ghosh again slammed Mamata Banerjee)

শেষে দিলীপ (Dilip Ghosh) এও মনে করিয়ে দেন (Dilip Ghosh again slammed Mamata Banerjee), ”ভোটে সমস্ত কিছুর প্রতিফলন হবে। তারপর আমরা তাড়া করে করে এদের মারবো”।

RELATED Articles