Ruling Party MLA allegedly vandalised EVM machine: চলছে লোকসভা নির্বাচন। পাঁচ দফার ভোট হয়ে গিয়েছে। এখনও বাকি দু’দফার ভোট। ভোটের মধ্যেই নানান প্রান্ত থেকে একাধিক অশান্তির ঘটনার খবর উঠে এসেছে। কোথাও বুথ জ্যাম করা, কোথাও এজেন্টকে মারধর, কোথাও রিগিং এমন নানান ঘটনার মধ্যে দিয়েই চলছে লোকসভা নির্বাচন। এবার শাসক দলের এক বিধায়ককে দেখা গেল বুথের ভেতর ঢুকে ‘গুণ্ডাগিরি’ করতে। ইভিএম মেশিনই আছাড় মেরে ভেঙে দিলেন তিনি (Ruling Party MLA allegedly vandalised EVM machine)।
এই লোকসভা ভোটের আবহেই ইভিএম নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবী, ইভিএম চুরি করা হচ্ছে। ভোটের পরও নাকি বিজেপির ভোটের হার বাড়ছে। এই নিয়ে অভিযোগও করেছেন তিনি। এমন অভিযোগ তুলেছেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গেও। আর এসবের মধ্যেই এবার ভাইরাল হল এক ভিডিও। সেখানে শাসক দলেরই এক বিধায়ককে দেখা গেল ইভিএম ভাঙচুর করতে (Ruling Party MLA allegedly vandalised EVM machine)।
সম্প্রতি এক ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে শাসক দলের এক বিধায়ক বুথের ভেতর ঢুকে ইভিএম তুলে আছাড় মেরে ভেঙে দিয়েছেন (Ruling Party MLA allegedly vandalised EVM machine)। এই অভিযোগ সামনে আসতেই নির্বাচন কমিশনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় ওই বিধায়কের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। অভিযোগ প্রমাণিত হলে ওই বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।
কার বিরুদ্ধে উঠল এমন অভিযোগ (Ruling Party MLA allegedly vandalised EVM machine)?
এই অভিযোগ তৃণমূলের বিধায়ক নয়, বরং অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেস পার্টির এক বিধায়কের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওয়াইএসআর কংগ্রেস পার্টির বিধায়ক পি রামকৃষ্ণ রেড্ডি পালনাড়ু জেলার মাচারলা বিধানসভা কেন্দ্রের ২০২ নম্বর বুথে ঢুকে এমন গুণ্ডাগিরি চালিয়েছেন। ওই বিধানসভা কেন্দ্রের একাধিক বুথেই ভাঙচুর করা হয়েছে বলে খবর। এই ঘটনার ভিডিও পুলিশকে দিয়েছে পালনাড়ু জেলা নির্বাচন আধিকারিক। পুলিশের ডিজিপিকে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
https://twitter.com/naralokesh/status/1792945427823681858?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1792945427823681858%7Ctwgr%5E34f17b596e05fe8a890c86cd0ded643f3cec5823%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Felections%2Flok-sabha-elections%2Falledgly-in-andhra-pradesh-ruling-party-mla-accused-of-vandalizing-evm-machine-31716350659796.html
এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা এবং তেলুগু দেশম পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক নারা লোকেশ অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির দলের বিধায়ক ভোটে পরাজয়ের ভয়ে ইভিএম নষ্ট করেছে (Ruling Party MLA allegedly vandalised EVM machine)। তিনি এক্স হ্যান্ডেলে এই ভাঙচুরের ভিডিও শেয়ার করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “মুখ্যমন্ত্রীর দলের বিধায়ক ভোটকেন্দ্রে ইভিএম ভাঙচুর করেছেন। আমি তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি। ভোটে হেরে যাওয়ার ভয়ে তিনি ভাঙচুর চালিয়েছে”।
বলে রাখি, এই ঘটনা ঘটেছে গত ১৩ মে অর্থাৎ চতুর্থ দফার ভোটের দিন। এই দফার ভোটে অন্ধ্রপ্রদেশের অনেক জায়গা থেকেই অশান্তির খবর মেলে। এর মধ্যে অন্যতম পালনাড়ু। এই ঘটনায় জেলার পুলিশ সুপারদের সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (Ruling Party MLA allegedly vandalised EVM machine)। একাধিক পুলিশকে সাসপেন্ডও করা হয়েছে বলে খবর।






