‘ওরা চিরদিনই দেশদ্রোহী’, বিএসএফকে হত্যাকারী, ধ’র্ষ’ক বলে মন্তব্য করায় অপর্ণা সেনকে আক্রমণ দিলীপ ঘোষের

বিএসএফকে হত্যাকারী, ধ’র্ষ’ক বলে তোপ দেগেছিলেন অভিনেত্রি-পরিচালক অপর্ণা সেন। এই কারণে বিজেপি নেতা দিলীপ ঘোষ  তাঁকে আক্রমণ করলেন। আজ, শুক্রবার সকালে নিউটাউনে প্রাতঃভ্রমণ সেরে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।

এদিন অপর্ণা সেনকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। অপর্ণা সেনের এমন মন্তব্যের জন্য তাঁকে ইতিমধ্যেই আইনি চিঠি পাঠিয়েছেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সাত দিনের মধ্যে তিনি যদি ক্ষমা না চান, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এদিন দিলীপ ঘোষ বলেন, “ওরা চিরদিন দেশদ্রোহী। আজ তার সমর্থনের পার্টি সরকারে নেই। তাই খুব একটা দেখা যায় না। আমরা বহু দিন ধরে দেখে আসছি, দেশের পক্ষে যা কিছু, ওনারা তার বিরুদ্ধে। ভারতীয় পরম্পরা, সংস্কৃতি, হিন্দুত্বের বিরোধিতা করেছেন। এখন দেশের বিরোধিতা করছেন। যারা মানুষের থেকে ভালবাসা পেয়েছেন, কিন্তু দেশের সরকার ও সমাজের বিরোধিতা করেছেন তাদের বোঝা উচিত এখন দেশের মন পাল্টেছে, সমাজ পাল্টেছে”।

কিছুদিন আগে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অপর্ণা সেন। সেখানে তিনি বলেন, “সীমান্তের সামরিকীকরণ চলছে। কেন্দ্রীয় সরকার ওখানে আরও বিএসএফ পাঠাচ্ছে। যেন এরা যথেষ্ট নয়। যারা হত্যা করছেন, ধ’র্ষ’ণ করছেন তাঁরা যথেষ্ট নন”। অপর্ণা সেনের এমন মন্তব্যের কারণেই গতকাল, বৃহস্পতিবার তাঁকে আইনি চিঠি পাঠিয়েছেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

আরও অন্যান্য খবর