বিজেপি পরিচালিত কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন দিলীপের! জানালেন উন্নত পরিষেবা দেওয়াই মূল লক্ষ্য!

শুক্রবার নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপি পঞ্চায়েত পরিচালিত একটি কোয়ারেন্টাই সেন্টার পরিদর্শন করেন দিলীপ ঘোষ। খড়গপুর গ্রামীণ এলাকায় অর্জুনি গ্রাম পঞ্চায়েতের খেমাশুলিতে স্থানীয় একটি স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার খুলেছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত। শুক্রবার সেই কোয়ারেন্টাইন সেন্টার‌ই পরিদর্শনে গিয়েছিলেন দিলীপ। ছয় নম্বর জাতীয় সড়ক থেকে হেঁটে তিনি কোয়ারেন্টাই সেন্টারে যান। কথা বলেন পরিযায়ীদের সঙ্গেও।

সেন্টারে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলেন, তাঁরা দেখাতে চাইছেন, কোয়ারেন্টাইন সেন্টার কেমন হওয়া উচিত। তিনি আরও বলেন, যেসব মানুষগুলি অনেক কষ্ট, দুঃখ নিয়ে ফিরে এসেছেন, তাঁরা যেন নিজেদেরকে আলাদা মনে না করেন, তার জন্য এই কোয়ারেন্টাইন সেন্টার পরিচালনা করছে বিজেপি। এই কোয়ারেন্টাইন সেন্টার পরিচালনা নিয়ে তিনি যথেষ্ট সন্তোষ প্রকাশ করেন বলে জানা গিয়েছে।

https://twitter.com/DilipGhoshBJP/status/1271438435685822464?s=20

তবে এই কোয়ারেন্টাই সেন্টারে কোনও পরিযায়ীর লালারসের নমুনা সংগ্রহ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিজেপি রাজ‍্য কান্ডারী। পরিযায়ীদের সেখানে আলাদা করে রাখা হয়েছে। দিলীপ ঘোষ বলেন, এমন অব্যবস্থা ও অমানবিকতার পরিবর্তন হওয়া দরকার।

দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্য প্রথম থেকে তথ্য গোপনের চেষ্টা করেছে। পাশাপাশি গড়িয়ার শ্মশানে ১৪ টি মৃতদেহ সৎকারের চেষ্টা নিয়ে সরব হয়েছেন। তাঁর অভিযোগ ওই ১৪ টি দেহই ছিল করোনা আক্রান্ত রোগীদের।

পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি নিয়েও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, আগামী বছর রাজ্যে সিপিএম ও কংগ্রেসের জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। তিনি কটাক্ষ করে বলেছেন, সিপিএম-এর এমন অবস্থা যে কোরামিন বা স্যালাইন দিলেও উঠে দাঁড়াতে পারবে না।

RELATED Articles

Leave a Comment