করোনায় মাস্কের ব্যবহার কমিয়ে দিতে পারে ৪০ শতাংশ সংক্রমণ, বলছেন জার্মান গবেষকরা

করোনা সংক্রমন শতকরা ৪০ শতাংশ কমিয়ে দিতে পারে মাস্কের ব্যবহার। এমনটাই জানাচ্ছে জার্মানির গবেষকরা। জার্মানির জেনা শহরে গত ৬ই এপ্রিল থেকে সর্বত্র শুরু হয়েছে। রাস্তাঘাট,গণ পরিবহণ, বাজার সব জায়গাতেই মানুষ মাস্কের ব্যবহার করা শুরু করেন। তারপর সেখানে নতুন সংক্রমণের কেসের সংখ্যা শূন্যে গিয়ে ঠেকেছে।

অথচ আশপাশের এলাকা যেমন থুরিঙ্গিয়া ও অন্যত্র মাস্ক-এর ব্যবহার শুরু হয়েছে বেশ কিছুদিন বা কয়েক সপ্তাহ পরে। তাই ওই এলাকাগুলিতে নতুন নতুন করোনা সংক্রমণের কেস এখনও চলছে বলে জানিয়েছে বন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ লেবার ইকোনমিক্স।

৬ এপ্রিলের আগে ও পরে জেনা শহরের সংক্রমনের সঙ্গে অন্যান্য জার্মান শহরের করোনা সংক্রমণ নিয়ে তুলনা করেন জার্মানির গবেষকরা। এই সব শহরগুলিতে জনসংখ্যার হার, স্বাস্থ্যব্যবস্থা ও ৬ এপ্রিলের আগে করোনা সংক্রমণের হার মোটামুটি এক। কিন্তু দেখা যাচ্ছে, জেনায় মাস্ক ব্যবহার শুরু হওয়ার পর থেকে নতুন করে সংক্রমণের হার অন্যান্য শহরগুলির তুলনায় ২৫ শতাংশ কমেছে। এমনকি জার্মানির বড় শহরগুলির সঙ্গে তুলনা করলে এই তফাৎ স্পষ্ট চোখে পড়ছে।

মেঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্লস বেল্ডের মত গবেষকরাও বলছেন, করোনা রুখতে মাস্ক সব থেকে সস্তার উপায়। পাশাপাশি করোনা রুখতে মাস্কের উপযোগিতা নিয়ে সম্ভবত এটি প্রথম গবেষণা যা প্রকাশিত হল। তবে গবেষকরা এও বলছেন, কোন ধরনের মাস্কের বেশি ব্যবহার হচ্ছে তার ওপরও নির্ভর করছে কোন দেশে এর সংক্রমণ কতটা কমবে।

RELATED Articles

Leave a Comment