‘আগে বা’প কে, সেটা তো ঠিক করুন’ ‘বারমুডা’ মন্তব্যের পর ফের মুখ্যমন্ত্রীকে কুমন্তব্য দিলীপের, ভোটের প্রাক্কালে বিতর্কের মুখে বিজেপি প্রার্থী

সামনেই লোকসভা নির্বাচন। এমন আবহে কোনও রাজনৈতিক দলের নেতারাই একে অপরকে একচুলও জমি ছাড়ছেন না। ধমকানো, চমকানো, শাসানো কিছুই বাদ যাচ্ছে না। ভোটের টিকিট পেয়ে ফের স্বমহিমায় দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ফের এক কুমন্তব্য করে বসলেন তিনি। আর এর জেরে ভোটের মুখে নতুন করে চর্চায় বিজেপি প্রার্থী।

নিজের তৈরি করা জায়গা থেকে এবারের লোকসভা নির্বাচনে টিকিট পান নি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁকে টিকিট দেওয়া হয়েছে বর্ধমান-দুর্গাপুর থেকে। তবে কেন্দ্র পাল্টালেও ভোটের প্রচারে কোনও খামতি রাখছেন না তিনি। গতকাল, সোমবার থেকেই পুরোদমে শুরু করেছেন প্রচার। এরই মধ্যে আজ, মঙ্গলবার প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশে অশালীন ভাষা প্রয়োগ করে বসলেন দিলীপ ঘোষ।

কী বলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)?

এদিন প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি বলেন, “উনি গোয়ায় গিয়ে বলেন, ‘আমি গোয়ার মেয়ে’। ত্রিপুরায় গিয়ে বলেন, আমি ‘ত্রিপুরার মেয়ে’। আরে বাপ তো আগে ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়”।

বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষের (Dilip Ghosh) নানান বিতর্কিত মন্তব্য নতুন কোনও ঘটনা নয়। একুশের নির্বাচনে তাঁর ‘রগড়ে দেব’ মন্তব্য এখনও কেউ ভোলে নি। আবার নির্বাচনী প্রচারে বেরিয়ে দুর্ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পা ভেঙে যাওয়ার পর তিনি যখন হুইল চেয়ারে বসেই প্রচার সারছিলেন, সেই সময় ‘বারমুডা পরে বেরন’ বলে মমতার উদ্দেশে মন্তব্য করেছিলেন দিলীপ। আর এবার মুখ্যমন্ত্রী পিতৃপরিচয় নিয়েই প্রশ্ন তুললেন তিনি।

শুধুমাত্র মমতাই নয়। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বলেন, “উনি যার হাত ধরে রাজনীতিতে এসেছিলেন, তাঁর পা টলছে। ঘরের লোক ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এবার বাংলার লোক কখন ফেলে দেবেন উনি বুঝতেও পারবেন না”। এক্ষেত্রেও কিন্তু ঘুরিয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিঁধলেন বিজেপি প্রার্থী।

https://twitter.com/AITCofficial/status/1772521516950794399?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1772521516950794399%7Ctwgr%5Ee6853b0e2df7e07a59a7c9b48ce0885aedf7c551%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2F2024-lok-sabha-election%2Flok-sabha-election-2024-dilip-ghosh-attacks-mamata-banerjee-in-strong-language%2F

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশে দিলীপ ঘোষের (Dilip Ghosh) এহেন কুমন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে তৃণমূলের তরফে। মহিলা তৃণমূল সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ”মুখ্যমন্ত্রীর পূর্বপুরুষ নিয়ে প্রশ্ন তুলছেন! কী নির্লজ্জ! উনি সবসময়ে বাংলার মহিলাদের অপমান করেন। এবার মানুষ তার জবাব দেবেই”।

আরও অন্যান্য খবর