দিলীপ আছেন দিলীপেই! ‘বেশি হলে জুতোপেটা করবে, মানুষ কিন্তু ক্ষেপে রয়েছে…’, তৃনমূলকে ফের বেলাগাম আক্রমণ বিজেপি নেতার

একটা সময় এমন ছিল যে মানুষ বঙ্গ-বিজেপি বলতে বুঝত দিলীপ ঘোষকেই  (Dilip Ghosh)। তবে ক্রমশ ২০১৯ সাল থেকে কোণঠাসা হয়ে পড়েন দলের ভিতরেই। গত লোকসভা ভোটেও জিততে পারেননি দিলীপ ঘোষ। তবে এবার দলের তরফ থেকে একটি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। এবার দিলীপ ঘোষের কর্মস্থল ত্রিপুরা (Tripura)। সেখানেই বিজেপির পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। আগামী সপ্তাহতেই ত্রিপুরায় পাড়ি দিচ্ছেন দিলীপ ঘোষ।

ত্রিপুরায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের পর্যবেক্ষকের দায়িত্ব পেয়ে কিছুটা হলেও খুশি দিলীপ ঘোষ। তিনি জানান, “আমি তো কাজের মধ্যেই থাকতে ভালোবাসি। রাজ্যের যেখানে যেখানে প্রতিবাদ কর্মসূচিতে যেতে বলা হয়েছিল গিয়েছি। স্বাস্থ্যভবন অভিযানের দিন শেষ পর্যন্ত ছিলাম। এবার ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয়েছে। সেটাও করব। এটা আমার কাছে নতুন কিছু নয়”।

তবে দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। ফের একবার বেলাগাম দিলীপ ঘোষ। তিলোত্তমার বিচার চেয়ে শুক্রবার তার নেতৃত্বে আরামবাগে মিছিল করে বিজেপি। সেখানেই পুরানো মেজাজে ফিরে গিয়ে তৃণমূলকে উদ্দেশ্য করে ‘কুকথা’ বললেন দিলীপ ঘোষ। তার মুখে শোনা যায় তৃণমূলের উদ্দেশ্যে সাবধান বাণী, “মানুষ ক্ষেপে আছে। আজ সেই রাস্তায় যাবেন না। জনতা জুতোপেটা করবে”।

দিলীপ ঘোষ তৃণমূলের উদ্দেশ্যে বলেন, “তৃণমূলের কিছু নেতা চমকাচ্ছে ধমকাচ্ছে। বলছে দেখে নেবে। কিন্তু আমাদের দেশের মানুষ খুব ভাল। আইন মানে। সংবিধান মানে। তাই তারা আপনার বাড়িতে চড়াও হয়নি। ওই নেতাদের বাড়িতে চড়াও হয়নি”। তিনি আরোও যোগ করে বলেন, ” এই সব ধমকানোর পরও তৃণমূলের নেতাদের তারা রাস্তায় টেনে আনেনি। তাদের চৌদ্দ পুরুষের ভাগ্য ভাল। কিন্তু যদি বেশি বাড়াবাড়ি করেন সাধারণ মানুষ আপনাদের অনেক অত্যাচার সহ্য করেছে। তারা কিন্তু সীমা পার করে দেবে। তাদের কোনও দায় নেই”।

আরও পড়ুনঃ ২ দিন বাড়িতে আটকে রেখে লাগাতার ধর্ষণ তরুণীকে, মুখ বন্ধ রাখতে ৫ লক্ষ টাকার টোপ, পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতা

এত পর্যন্ত সব ঠিক থাকলেও এরপরই শুরু হয় দিলীপ ঘোষের ‘দিলীপ-সুলভ’ কথাবার্তা। মানুষ এবার তৃণমূল নেতাদের জামাকাপড় খুলে নেবে বলে জানিয়ে তৃণমূলের উদ্দেশ্যে বলেন, “আপনাকে ভোট দিয়েছে বলে কি পাপ করেছে? ভোটও নেবেন চোখও দেখাবেন? আমি বলছি যে টিএমসির নেতা ও বিধায়করা যারা বেশি বাড়াবাড়ি করছেন, করবেন না। সীমা পার করে দেবে। এইরকম চৌমাথায় নিয়ে এসে জামা কাপড় খুলে বেঁধে রাখবে। বেশি হলে জুতোপেটা করে দেবে। সেই রাস্তায় যাবেন না। মানুষ ক্ষেপে আছে আজকে”।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles