২ দিন বাড়িতে আটকে রেখে লাগাতার ধর্ষণ তরুণীকে, মুখ বন্ধ রাখতে ৫ লক্ষ টাকার টোপ, পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতা

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘত্নায়েই মুহূর্তে গোটা রাজ্য তথা দেশ উত্তাল। দিকে দিলে চলছে প্রতিবাদ-আন্দোলন। কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। এই ঘটনায় প্রথম থেকেই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এমন আবহে এবার এক তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ।   

ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়। বাঁকুড়ার সোনামুখী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তথা সোনামুখী ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ মিত্র ওরফে ঝন্টুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী। গতকাল, শুক্রবার বিকেলে সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

জানা গিয়েছে, ওই তরুণীর বাবার সঙ্গে প্রায় ১৫-১৬ বছরের পরিচয় তৃণমূল নেতা নারায়ণ মিত্রের। সেই সুবাদেই তরুণীর বাড়ি যাতায়াত করতেন তৃণমূল নেতা। ওই তরুণীও যেতেন তৃণমূল নেতার বাড়ি। গত গত দু’দিন তরুণী আর বাড়ি ফেরেন নি। বাড়ি ফিরে তরুণী জানান, তৃণমূল নেতা তাঁকে ২ দিন ধরে আটকে রেখে ধর্ষণ করেছে।

নারায়ণ মিত্র আবার মুখ বন্ধ রাখার জন্য তরুণীর বাবাকে ৫ লক্ষ টাকার টোপ দেন। তরুণীর মা-বাবাকে ভয় দেখাতে থাকেন নানান ভাবে। নিজের রাজনৈতিক খাটান তিনি। তবে ভয় না পেয়ে সুবিচারের আশায় পুলিশের দ্বারস্থ হয়েছে নারায়ণ মিত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল, শুক্রবার নারায়ণ মিত্রকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, “যেখানেই ধর্ষণ সেখানেই তৃণমূল। এখন তৃণমূল এবং ধর্ষণ সমার্থক শব্দ হয়ে গিয়েছে। আমি মেয়েটির বাড়িতে গিয়েছিলাম। ওর সঙ্গে এবং বাবা-মার সঙ্গে কথা বলেছি। ওঁরা প্রচন্ড ভয়ে রয়েছেন। আমি বলেছি ভয় পাবেন না সত্যি ঘটনাকে সামনে আসতে দিন। আমরা আপনাদের পাশে সব সময় আছি। তৃণমূল অভিযুক্তকে সাসপেন্ড করলেও তা শুধুমাত্র লোকদেখানো। সপ্তাহ দুই পর আবার অভিযুক্তকে তৃণমূলের পতাকা হাতে নিয়ে ঘুরতে দেখা যাবে। এদের লজ্জা নেই”।

আরও পড়ুনঃ চ’টুল গানে স্বল্প’বসনা নারীর নাচ! নাচে-গানের মাধ্যমেই সিবিআইয়ের থেকে ‘জাস্টিস’ চাইছে ‘তৃণু’রা! ভিডিও শেয়ার করলেন শ্রীলেখা মিত্র!

অন্যদিকে, এই বিষয়ে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় জানান, “আমি জানতে পারি আইএনটিটিইউসি-র সোনামুখী ব্লকের সভাপতির বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ উঠেছে। সঙ্গে সঙ্গে তাঁকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। অত্যন্ত লজ্জার ঘটনা। আইন আইনের কাজ করবে”।

RELATED Articles