Dilip Ghosh questioned on women security in Bengal: আগামীকাল, শনিবার রয়েছে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট। এর ঠিক দু’দিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। আগামীকাল ভোট রয়েছে এই এলাকাতেও। এর আগেই বিজেপি মহিলা কর্মীকে খুনের ঘটনায় তুমুল অশান্তি ছড়িয়েছে। উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই নিয়ে আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুষেছেন শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রামের ঘটনা নিয়ে গর্জে উঠলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
প্রসঙ্গত, গত বুধবার মাঝরাতে নন্দীগ্রামে খুন হন মহিলা বিজেপি কর্মী। সেদিন রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় পাহারায় ছিলেন বিজেপি কর্মীরা। সেই সময় সশস্ত্র বাইক বাহিনী হামলা চালায় তাদের উপর। ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় বিজেপির মহিলা কর্মীর। সেই ঘটনায় গর্জে উঠেছে গেরুয়া শিবির (Dilip Ghosh questioned on women security in Bengal)।
গত বুধবার সেখানে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সভার পরই এমন ঘটনা ঘটায় অভিষেককে একহাত নেন শুভেন্দু অধিকারী। অভিষেকের উস্কানিমূলক মন্তব্যের কারণেই এই হত্যা বলে দাবী শুভেন্দুর। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “গতকাল ভাইপো নন্দীগ্রামে যে উস্কানি দিয়ে গেছে তার প্রত্যক্ষ পরিণাম হচ্ছে এই রক্তপাত। পরাজয় নিশ্চিত বুঝে এই বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে তৃণমূল”। এই এই খুনের ঘটনা নিয়ে ফুঁসে উঠলেন দিলীপ ঘোষও (Dilip Ghosh)।
তৃণমূল সবসময় দাবী করে, বাংলায় মহিলারা সুরক্ষিত। বাংলায় মহিলাদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছে, সেই প্রেক্ষিতে বাংলায় মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh questioned on women security in Bengal)। তাঁর (Dilip Ghosh) কথায়, “একজন ৫৬ বছর বয়সী মহিলা যেভাবে খুন হয়েছেন তাতে পশ্চিমবঙ্গে মহিলাদের কী সুরক্ষা আছে তা বোঝা যাচ্ছে” (Dilip Ghosh questioned on women security in Bengal)।
দিলীপের (Dilip Ghosh) কথায়, লোকসভা নির্বাচনে তৃণমূল গো-হারা হারবে (Dilip Ghosh questioned on women security in Bengal)। তিনি বলেন, “তৃণমূল বুঝতে পেরেছে জেতার কোথাও চান্স নেই। তাই ভোটারদের, কর্মীদের ভয় দেখিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে”।
দিলীপের (Dilip Ghosh) অভিযোগ, বাংলায় ভোটের সময় খুনখারাপি চলতেই থাকে। দক্ষিণবঙ্গে যেখানেই ভোট হচ্ছে, সেখানেই হিংসার ঘটনা ঘটছে বলে দাবী দিলীপের। তবে তিনি এও স্পষ্ট জানিয়ে দেন, এরপর পশ্চিমবঙ্গের ভোটে আর এমন হিংসা হবে না (Dilip Ghosh questioned on women security in Bengal)।





