‘চুপিসারে ইমাম মোয়জ্জমের ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার…’ নির্বাচনী আবহে দাবী বিজেপি নেতার, তোষণের রাজনীতি?

Mamata Government increase the allowance of Imam: ভোট বাংলায় এখন নানান রাজনৈতিক দলগুলির মধ্যে একে অপরকে কটাক্ষ করার, আক্রমণ করার যেন প্রতিযোগিতা চলছে। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। ফলে নানান জায়গায় নির্বাচনী সভাতে গিয়ে বিপক্ষ দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা জারি। এরই দ্মহ্যে এবার বিজেপির তরফে দাবী উঠল, চুপিসারে নাকি ইমাম মোয়জ্জমের ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার (Mamata Government increase the allowance of Imam)

গেরুয়া শিবিরের দাবী, ভোটের নিঃশব্দেই রাজ্য ইমাম মোয়জ্জমের ভাতার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “রাজ্য সরকার চুপিসারে গত ২ মাস আগে থেকে রাজ্যের প্রায় ৭০ হাজার ইমাম মোয়জ্জমের ভাতা বাড়িয়ে দিয়েছে” (Mamata Government increase the allowance of Imam)

বিজেপি নেতার দাবী, “এই ভাতা বাড়ানোর জন্য বাজেটে কোনও প্রভিশন ছিল না। কোনওরকম ঘোষণা ছাড়া কাউকে না জানিয়ে চুপিসারে ভোটের ঠিক আগে আগে এই ভাতা বাড়িয়েছে। আর এর জন্য রাজ্য সরকারের এ বছর খরচ হতে চলেছে ২০০ কোটি টাকা। ভোটের আগে এই ঘুষ দিচ্ছেন” (Mamata Government increase the allowance of Imam)

শুধুমাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ই নয়। এই ইমাম ভাতা নিয়ে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Mamata Government increase the allowance of Imam)। বঙ্গে প্রচারে এসে এক সভা থেকে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের ভাতা দিচ্ছেন। এভাবে দরিদ্র মানুষের অর্থ থেকে কি ইমামদের ভাতা দেওয়া যায়”? এরপরে তিনি বলেন, “আমাকে বাংলা থেকে ৩০টি আসন দিন আমি এই সমস্ত তোষণ বন্ধ করব’।

শুধুমাত্র তোষণই নয়, রাম মন্দিরের প্রসঙ্গ তুলে ভোট ব্যাঙ্ক নিয়েও মমতাকে তোপ দাগেন অমিত শাহ। শাহ বলেন, “বহু বছরের লড়াইয়ের পর রামমন্দির তৈরি হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় সমককে আমন্ত্রণ করা হয়েছিল। মমতা দিদিকেও আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু তিনি যাননি”। না যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাহ ভোট ব্যাঙ্ক নিয়ে মমতাকে আক্রমণ করেন। তিনি বলেন, “মমতাদি ভোটব্যাঙ্ককে ভয় পান। আর ওঁর ভোট ব্যাঙ্ক কারা তা সকলেই জানে”? শাহ্‌’র দাবী, অনুপ্রবেশকারীরাই হল ওঁর ভোট ব্যাঙ্ক হলেন অনুপ্রবেশকারীরা।

ইমামদের ভাতা বাড়ানোর দাবী প্রসঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সব ধর্মের মানুষের জন্য সমানভাবে উন্নয়ন করেন আর বিজেপি যেভাবে ধর্মীয় মেরুকরণের পথে চলে, তাতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন মেনে নিতে পারে না। হিংসা থেকে তাই এ ধরনের কথা বলে” (Mamata Government increase the allowance of Imam)

আরও অন্যান্য খবর