শুরু হয়ে গিয়েছে বঙ্গ দখলের লড়াই। সব রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলায় নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করার। ইতিমধ্যেই হয়ে গিয়েছে তৃতীয় দফার ভোট। আগামী ১০ই এপ্রিল রয়েছে রাজ্যে চতুর্থ দফার ভোট। এবারের নির্বাচন নিয়ে বেশ আশাবাদী বিজেপি। এবারে জিতলে বিজেপির তরফে যে একজন মহিলা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।, এমন আভাসই মিলল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছ থেকে।
রাজ্যে বিজেপি ২০০ আসন জিতে ক্ষমতায় আসবে, এর আগে বারবার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে বিজেপির তরফে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কাউকে নির্বাচন করা হয়নি। তবে শাহ এর আগে বলেই দিয়েছিলেন যে বাংলার কোনও ভূমিপুত্রই হবে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। এরই মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম বারবার উঠে এসেছিল। তবে সৌরভ রাজনীতিতে যোগ দেন নি। এরপরই জল্পনা তৈরি হয় শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে।
আরও পড়ুন- ‘দেশবিরোধী মমতা’, কমিশনে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে ভোটপ্রচারে নিষিদ্ধ করার দাবী বিজেপির
তবে এবার সব জল্পনা উড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি নতুন একটি জল্পনার উদয় করলেন। বলে দিলেন যে, বিজেপি জিতলে বাংলার মুখ্যমন্ত্রী হতে পারেন একজন মহিলা। তাঁর কথায়, “অসম্ভব কিছু নয়। যখন ঠিক হবে, তখন বুঝতে পারবেন। যোগ্য মহিলা হলে তিনি নিশ্চয় দায়িত্ব পেতে পারেন”।
আরও পড়ুন- তিন দফা ভোটের পর কত আসন পাবে বিজেপি? সাফ জানিয়ে দিলেন অমিত শাহ
তাঁর এই কথার মধ্যে দিয়েই বঙ্গ বিজেপির মহিলা প্রার্থী বলতে যে নামটা প্রথমেই উঠে আসছে, তিনি হলেন লকেট চট্টোপাধ্যায়। তবে কী তিনিই হতে চলেছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী? এ বিষয় নিয়ে যদিও এখনও জল্পনা রয়েছে অনেক। দিলীপ ঘোষের মতে, “নাম পার্টি থতিক করলে তবেই হবে, নাহলে বললেও হবে না”। শেষ পর্যন্ত কী হয়, তা তো সময়ই বলবে।





