নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তিনটি পেনড্রাইভ। সেই পেনড্রাইভগুলির মধ্যে কী তথ্য রয়েছে, তা জানার জন্য সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন তদন্তকারীরা। এই ঘটনায় এবার কুন্তল ঘোষ ও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
অন্যান্যদিনের মতোই আজ, মঙ্গলবারও নিউটাউনে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই কুন্তল ঘোষ প্রসঙ্গে মুখ খুললেন তিনি। বলেন, “এরাই ওদের (তৃণমল) অ্যাসেট। এদের হ্যান্ডলার বলা হয়। সবার সঙ্গে কুন্তলের ছবি আছে। আজ অনেকেই চিনতে চাইছেন না”।
এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মেদিনীপুরের সাংসদ বলেন, “অভিষেকের ডান দিকে বিনয় মিশ্র আর বাঁদিকে কুন্তল ঘোষ থাকে কেন? উনি বলছেন আমি সৎ। অসৎ প্রমাণে ফাঁসি দিয়ে দাও। যদি সেরকম ঘটনা ঘটে, হয়তো একদিন সেই ছবিও দেখা যাবে”।
কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে যে তিনটি পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে, তা খতিয়ে দেখলে দুর্নীতি কাণ্ডে অনেক তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ওই তিনটি পেনড্রাইভে কী রয়েছে, তা জানতে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি কুন্তলের ফ্ল্যাট থেকে যে ডায়েরি মিলেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ওই ডায়েরিতে বেশ কিছু গোলাকার সাংকেতিক চিহ্ন রয়েছে। সেই সাংকেতিক চিহ্নের মাধ্যমে কুন্তল ঠিক কী তথ্য লিখে রেখেছেন, তা ডিকোড করার চেষ্টায় রয়েছেন ইডি আধিকারিকরা। তদন্তকারীদের মতে, ওই সাংকেতিক চিহ্নের রহস্যভেদ করলে আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে। এছাড়াও ইডির দাবী, ধৃত তৃণমূল যুব নেতার ডায়েরিতে একাধিক সংক্ষিপ্ত নাম লেখা রয়েছে। ‘SA’ এবং ‘PS’ এমন নানান নামের উল্লেখ রয়েছে। তারা কে, তা জানতে ব্যবস্থা নিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার