জলপাইগুড়ির প্রাকৃতিক দুর্যোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঝড়েও লেগেছে রাজনৈতিক রঙ। তৃণমূল বা বিজেপি, কেউই একে অপরকে আক্রমণ করতে কসুর করছে না। এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে এর আগেও এক বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর এবার ফের এক বেফাঁস মন্তব্য করে বসলেন তিনি।
এর আগে জলপাইগুড়ির প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছিলেন, বিজেপির ঝড় এসেছে জলপাইগুড়িতে। এবার ফের এক বেফাঁস মন্তব্য তাঁর। এদিকে, গতকাল, সোমবার শিলিগুড়ি হাসপাতালে দুর্যোগে আহতদের দেখতে গিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আবাস যোজনার যদি টাকা পেত,তাহলে এই মানুষগুলির মাথায় ছাদ থাকত। এই ভাবে বাড়ি ভেঙে হাসপাতালে ভর্তি হতে হতো না”। সেই নিয়ে তাঁকে পাল্টা কটাক্ষ করেছিলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।
দিলীপ ঘোষ (Dilip Ghosh) ফের কী বললেন?
আজ, মঙ্গলবার সকালে প্রচারে বেরিয়ে বর্ধমানের বাদামতলা এলাকায় ‘চায়ে পে চ্রচা’ইয় যোগ দেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখান থেকেই প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে তিনি বলেন, “ঝড় হলেই তৃণমূলের পোয়া বারো। ত্রাণে যা আসবে, ঝেড়ে ফাঁক করে দেবে। ঝড় হোক, বন্যা হোক, ওরা চায় এসব হোক। তাহলেই কামাই হবে। সরকারে যারা আছে, তাদের দায়িত্ব এখন যাঁরা ক্ষতিগ্রস্ত, তাঁদের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে ফের জীবনে ফিরিয়ে নিয়ে আসা। আমরা, বিরোধীরা মানুষের সঙ্গে থাকি। মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় এত টাকার ফিরিস্তি শোনায়, কিন্তু মানুষের কাছে পৌঁছয় না”।
এর আগেও আয়লা-আমফানের সময় বিজেপি অভিযোগ করেছিল, তৃণমূল ত্রাণের টাকা আত্মসাৎ করেছে। এবার সেই প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বললেন, “আয়লা-আমফানে টাকা এল। অথচ গেল তৃণমূলের নেতা ও আত্মীয়দের পকেটে। যার বাড়ি ভেঙেছে সে কিছু পেল না। এবার যেন তা না হয়”।
বলে রাখি, ভোটের প্রচারের শুরুর থেকেই বেশ আক্রমণাত্মক রূপেই দেখা গিয়েছে দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। একের পরেক বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। এই কারণে তাঁকে শোকজও করা হয় নির্বাচন কমিশনের তরফে। তাঁকে সতর্ক করা হয়েছে। তবে দিলীপ রয়েছেন দিলীপেই। এবার ফের একবার আরও এক বিতর্কিত মন্তব্য করলেন তিনি জলপাইগুড়ির প্রাকৃতিক দুর্যোগ নিয়ে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার