শাসককে বিঁধে দিলীপ বার্তা, ‘তোমরা বোতলে মদ খাও, আমরা গোমূত্র খেয়ে ভাল থাকব।’

গরুর দুধে সোনা থাকে এই কালজয়ী মন্তব্যটির স্রষ্টা তিনিই। লোকে যতই হাসি ঠাট্টা করুক গোমাতার শরণ ছাড়বেন না তিনি। বৃহস্পতিবার ফের একবার সেকথা বুঝিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলকে দিলীপবাবুর বার্তা, ‘তোমরা বোতলে ভরা মদ খাও, আমরা গোমূত্র খেয়ে ভাল থাকব।’

বৃহস্পতিবার দুর্গাপুরে যান দিলীপবাবু। সক্কাল সক্কাল মর্নিং ওয়াক সেরে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। দলের রাজ্য সভাপতিকে সামনে পেয়ে বিজেপি কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তাঁদের স্বাস্থ্য রক্ষায় নানা টোটকা ও পরামর্শ দেন তিনি। সেই সময়‌ই সমালোচকদের কটাক্ষ করে দিলীপবাবু বলেন, ‘আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়। আমরা গরুর দুধ-গোমূত্র খাই, তাই ভাল থাকি। আমরা গরুকে মা বলি। তার সেবা করি। গাধারা গরুর কথা বুঝবে না!’

অতঃপর আক্রমণের তির ঘোরে তৃণমূলের দিকে। দিলীপবাবু বলেন, ‘দিদিমণির ভাইয়েরা বলছে, এসব চলবে না। আমরা বলছি, এসবই চলবে। তোমরা বোতলের মদ খাও, আমরা গোমূত্র খেয়ে ভাল থাকব।‘ সেই সঙ্গে শরীর ঠিক রাখতে দিলীপ বাবুর নিদান কাঁচা হলুদ ও কাঁচা আদা নিয়মিত খেতে।

RELATED Articles

Leave a Comment