রাজ্যে রেশনে চালের বরাদ্দ কমায় মমতাকে কড়া কটাক্ষ দিলীপ ঘোষের

RKSY II রেশন কার্ডে মাসিক বিনামূল্যে চালের বরাদ্দ ৫ কেজি থেকে কমিয়ে ১ কেজি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সঙ্গে মিলবে ১ কেজি গম। এই নিয়েই এবার মমতা সরকারকে তীব্র কটাক্ষ বাণে বিদ্ধ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য সংবাদমাধ্যমের সামনে ভালো সাজার জন্য সারা জীবন রেশন ফ্রি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

যদিও এই ফ্রি রেশন বাস্তবিক পাওয়া যাবে আগামী বছরের জুন মাস পর্যন্ত। দিলীপবাবুর বক্তব্য যে কেন্দ্রীয় সরকার মানুষকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করছে, বিনামূল্যে গ্যাস দিচ্ছে, চাল ডাল নুন তেল দেওয়া হচ্ছে বিনামূল্যে। সেখানে রেশনে চালের পরিমাণ কমানোটা দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন ফ্রীতে রেশন দেবেন। কিন্তু হঠাৎ করেই সবকিছু যেন কেমন হয়ে গেল, যাদের কোনো আয় নেই তারাও কীরকম যেন বড়লোক হয়ে গেল!

তাঁর সাফ বক্তব্য, মমতা যে বলছেন সারা জীবন পর্যন্ত ফ্রীতে রেশন‌ দেবেন তিনি হয়তো ততদিন ক্ষমতাতেই থাকবেন না। সংবাদমাধ্যমের সামনে উনি খালি ভাষণবাজিই করে গেলেন।

তাঁর দাবি, মমতা আসলে কেন্দ্রের সঙ্গে কম্পিটিশন করতে চাইছেন কিন্তু তাঁর ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ। যাদের কার্ড নেই তারা রেশন পাচ্ছেন না। কুপন সিস্টেম চালু করা হল। সেই কুপন কে দিচ্ছে আর কে পাচ্ছে তার কোন হিসাব নেই। তাঁর সন্দেহ, মুখ্যমন্ত্রীর কাজকর্ম দিনে দিনে কেমন যেন রহস্যজনক হয়ে যাচ্ছে।

RELATED Articles

Leave a Comment