Dilip Ghosh warned TMC: ফের একবার স্বমহিমায় দিলীপ ঘোষ। হামলা করলে যে পাল্টা হামলাও করা হবে, তেমনই হুঁশিয়ারি দিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। আর তাঁর এই হুঁশিয়ারির জেরে ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে দিলীপ ঘোষ (Dilip Ghosh warned TMC)।
আজ, রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দিলীপ ঘোষ বলেন, “আমি চোখে চোখ রেখে কথা বলতে জানি। তৃণমূল হামলা করলে আমাদের কর্মীরা নিশ্চয়ই চুপ করে বসে থাকবেন না। পাল্টা হামলা হবে” (Dilip Ghosh warned TMC)।
এখানেই শেষ নয়, তাঁর হুঁশিয়ারি (Dilip Ghosh warned TMC), “ভোটের পর তো আমি এলাকায় (বর্ধমান-দুর্গাপুরে) পাঁচ বছর থাকব। তখন কিন্তু হিসেব হবে”।
কেন এমন হুঁশিয়ারি দিলীপের (Dilip Ghosh warned TMC)?
আসলে ঘটনার সূত্রপাত গতকাল, শনিবার রাতে। এদিন তৃণমূল ও বিজেপির সংঘর্ষের জেরে উত্তপ্ত হয় দুর্গাপুরের ইস্পাত নগরীর নিউটন এলাকা। দু’পক্ষের মধ্যে তুমুল বচসা বাঁধে। ইটবৃষ্টি হতে থাকে। তৃণমূল কর্মীরা বিজেপির উপর হামলা করে বলে অভিযোগ। এই অশান্তির খবর পেয়ে শেষমেশ পুলিশ যায় ঘটনাস্থলে আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার কারণে আজ, রবিবারও উত্তেজনা রয়েছে ওই এলাকায়। এই ঘটনার জন্য একে অপরের উপরই দোষ চাপাচ্ছে তৃণমূল-বিজেপি উভয়ই। সেই ঘটনার প্রেক্ষিতেই এদিন এই হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh warned TMC)।
প্রসঙ্গত, ভোট আবহে এমন হুঁশিয়ারি দেওয়া দিলীপ ঘোষের কাছে নতুন কোনও ঘটনা নয়। এর আগেও একাধিকবার এমন ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে মন্তব্য করার জন্য তাঁকে শোকজ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকেও ‘মেসোমশাই’ বলে সম্বোধন করেছিলেন তিনি। তা নিয়েও জলঘোলা কম হয়নি। এরই মধ্যে আবার মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করায় গতকাল, শনিবারই দিলীপের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। আর এবার আজই ফের আক্রমণাত্মক ভঙ্গিতে দিলীপ ঘোষ (Dilip Ghosh warned TMC)।





