Reflective Roof surface: দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বস্তিদায়ক নয়। বেলা বাড়লেই তাপমাত্রা বাড়বে। চিকিৎসকদের মতে দরকার ছাড়া সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাইরে না বেরানোর পরামর্শ দেওয়া হচ্ছে। বাইরে বেরোতে হলে ছাতা, জল সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার থেকে আগামী চার দিন তীব্র দাবদাহের জন্য দক্ষিণবঙ্গের ৭ জেলায় লাল সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ১১ জেলায় রয়েছে কমলা সতর্কতা। এখনই বঙ্গবাসীর জীবনে স্বস্তির নিঃশ্বাস নেই।
তীব্র গরমে ঘর ঠান্ডা রাখতে ফ্যান এসির থেকেও কমে নতুন উপায় বের হয়েছে। মাত্র ৩০০-৪০০ টাকা খরচ করেই ঘর ঠান্ডা করতে পারবেন আপনি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ঘরের তাপমাত্রা কমিয়ে ঘর ঠান্ডা রাখতে এটাই সহজ উপায়। প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা হয়েছে সকলের। চড়া রোদে ঘরে টেকাও দায় হয়ে পড়েছে। ঘরের মাথার ছাদ এতে পুড়ে যাচ্ছে তাই রাতেও ঠান্ডা হচ্ছে না ঘর। প্রখর রোদে গরম হয়ে যাচ্ছে ছাদ (Reflective Roof surface)। এসি লাগি ও ঘর ঠান্ডা করতে বেগ পেতে হচ্ছে অনেককেই। মাত্র ছোট্ট এই কাজ করলেই সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি।
তার জন্য বেশি খরচ করতে হবে না আপনাকে। আনুমানিক ৩০০-৪০০ টাকা খরচ করলেই ঘরে ঠান্ডায় শান্তিতে ঘুমাতে পারবেন। ছাদের তাপমাত্রা কম করার এটি কার্যকরী পদ্ধতি রিফ্লেকটিভ রুফ সারফেস (Reflective Roof surface)। রিফ্লেকটিভ রুফ সারফেস পদ্ধতি ব্যবহার করার কিছু নিয়ম জেনে নিন। ইতিমধ্যেই এই পদ্ধতি ব্যবহার করে বহু মানুষই গরম থেকে সুরাহা পেয়েছেন।
ঘরকে এসির মত ঠান্ডা করে দিচ্ছে এই পদ্ধতি (Reflective Roof surface)। এর জন্য আপনাকে করতে হবে মাত্র একটা কাজ। ছাদের মেঝেকে রং করে দিতে হবে। কোনরকম ক্ষতি হবে না বরং ছাদ টেকসই হবে। এই ছাদ রং করতে লাগবে কিছু উপকরণ। যেমন- হোয়াইট সিমেন্ট, চুন, ফেভিকল। এর জন্য প্রথমে ছাদটা পরিষ্কার করে তার মধ্যে হোয়াইট সিমেন্ট, চুন, ফেভিকল মিশিয়ে তা গুলিয়ে তা ছাদে লাগাতে হবে। শুকিয়ে গেলে বিকেলে হালকা জলের ছিটে দিয়ে দিতে হবে। তাতে মিশ্রণটা মেঝেতে ধরে যাবে। এর ফলে ছাদের নিচে তলার ঘর বেশি গরম হবে না আর (Reflective Roof surface)।
উল্লেখ্য, রোদে আলো, তাপ সাদা আলোর দ্বারা রিভার্স করিয়ে দেওয়া হচ্ছে। ছাদ সাদা করে দেওয়ার ফলে তাপমাত্রা আসছে রির্ভাস হয় সেটা আবার বেরিয়ে যাচ্ছে। তাই ছাদ এই রোদেও পুড়ে যাবে না। খুব কম খরচে বাড়ির তাপমাত্রা বাইরে তাপমাত্রা থেকে বেশ কয়েক ডিগ্রি কমাতে সক্ষম এই উপায় (Reflective Roof surface)। এমনকি এসি চালানোর প্রয়োজন হবে না এর জন্য বলছেন অনেকেই।





