BREAKING: গ্রেফতারি কী এখন শুধু সময়ের অপেক্ষা? পার্থর অভিযোগ কানেই তুলল না ডিভিশন বেঞ্চ, মামলা না শুনেই এজলাস ছাড়লেন দুই বিচারপতি

ফের একবার বড় ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রেখেছিলেন বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায় ও বিচারপতি সুব্রত তালুকদার। ফের সিঙ্গল বেঞ্চেই ফিরিয়ে দেওয়া হয় এই মামলা।  

এরপর আজ, বুধবারই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে আজ সন্ধ্যে ৬টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়। এও বলা হয় যে তিনি যদি জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করেন, তাহলে তাঁকে সিবিআই হেফাজতেও নিতে পারে।

এরপর পার্থর আইনজীবীরা প্রশ্ন তোলেন যে আদালত কেন সিবিআই দফতরে হাজিরার জন্য সময় বেঁধে দিচ্ছে? সিবিআইয়ের কাজ কী তবে এখন আদালতই করবে? এই নিয়ে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে মামলাও দায়ের করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা।

কিন্তু সেখানেও হার হল পার্থর। সেই মামলা কানেই তুলল না ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয় যে নিয়ম মেনে এও মামলা দায়ের করা হয়নি। আর এরপরই কোনও কথা না শুনেই এজলাস ছেড়ে বেরিয়ে যান দুই বিচারপতি। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে আজ সন্ধ্যে ৬টার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতেই হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তবে তাঁর গ্রেফতারি আসন্ন? উঠছে এমনই প্রশ্ন।

RELATED Articles