‘রাত থেকে সকাল পর্যন্ত কোনো চিকিৎসকের দেখা না মেলায় মৃত্যু হয়েছে’, নদীয়ার পথ দুর্ঘটনায় হাসপাতালেই মৃত ৭

নদীয়ার হাঁসখালি তে গত শনিবার মধ্যরাতে ঘটেছে এক ভয়াবহ পথ দুর্ঘটনা। যার জেরে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে এবার উঠে এলো নতুন বিতর্ক। জানা গেল যে হাসপাতালে মাঝরাতে নিয়ে যাওয়া আহত ব্যক্তিদের কোনো চিকিৎসাই হয়নি সরকারের তরফে। যা নিয়ে প্রশ্নের মুখে পড়ল মমতার স্বাস্থ্যব্যবস্থা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে বারোটা নাগাদ ঘটে দুর্ঘটনাটি। অত রাতে প্রথমে বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছিলেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছয় পুলিশের একটি টহলদারি ভ্যান। অভিযোগ হতাহতদের উদ্ধার করার বদলে কিছু দূরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন পুলিশকর্মীরা। ফলে উদ্ধারকাজ শুরুতে দেরি হয়।
পরে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকের কোনো দেখা মেলেনি। মৃতদের পরিবারের অভিযোগ রাত দুটো নাগাদ শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আহতদের।সকাল আটটা পর্যন্ত চিকিৎসকের কোন দেখা না মেলায় দিনের আলো ফুটতে না ফুটতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৭ জন। রবিবার দুপুরে মৃত ও আহতদের পরিজনদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। মন্ত্রীকে পেয়ে ক্ষোভ উগরে দেন মৃতের আত্মীয়রা।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles