BIG NEWS: ‘আমিও বিজেপি ছাড়ছি’, হঠাৎ করেই কথাটা কেন বললেন দিলীপ ঘোষ? কী হয়েছে বিজেপির অন্দরে?

সামনের ১৯শে ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত মূল বিরোধী দল বিজেপি প্রার্থী ঘোষণা করেনি। সেই নিয়ে ইতিমধ্যেই চলছে অনেক আলাপ আলোচনা।
সম্প্রতি প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করার জন্য বিজেপি একটি বৈঠক ডেকে ছিল যেখানে উপস্থিত ছিলেন অর্জুন সিং। ‌ এর ফলে জল্পনা উঠেছে তিনি বোধহয় দল ছাড়তে চলেছেন। এছাড়াও এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায় অনেকেই দল ছেড়ে তৃণমূলে যোগ দেবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে বিজেপির অন্দরে।
তবে এবার এই নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি জানান যে এরকম কানাঘুষো তো কত হয়, একটা সময় রটে গেছিল যে তিনি নাকি বিজেপি ছাড়ছেন। সত্যি তো তিনি বিজেপি ছাড়েননি তাহলে এসব কানাঘুষোতে কান দেওয়ার কোন দরকার নেই।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles