বাংলায় বিজেপির ‘মুখ্যমন্ত্রী’ কে হবেন? শুভেন্দু না সৌরভ? জল্পনা বাড়িয়ে অমিত বললেন, দুটি নাম কেন, তালিকা অনেক লম্বা

বাংলায় ২১শে মসনদ জিততে তৎপর বিজেপি। সোনার বাংলা গড়ার স্বপ্ন‌ও দু’দিন ফেরি করে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কিন্তু গেরুয়া শিবিরের এত তোরজোড় সত্বেও এখন‌ও পর্যন্ত জানা গেল না বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অন্দরে নানা নামের জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে এই অনুমান-তালিকার সহ থেকে উপরে উঠে আসছে দুটি নাম। বিসিসিআই প্রেসিডেন্ট তথা বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (saurav ganguly), ও বর্তমান পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী (shubhendu Adhikari)। যাকে নিয়ে নির্বাচন পূর্ববর্তী বাংলার আবহাওয়া বেশ গরম। বাংলায় ক্ষমতায় এলে বিজেপির তরফে মুখ্যমন্ত্রী কে হবেন প্রশ্নটি সোজাসুজিই করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।

তবে ধোঁয়াশা বাড়িয়ে বঙ্গসফরের অন্তিম লগ্নে অমিত শাহ বললেন, শুধু দুটি নাম বলছেন কেন‌ও? তালিকা অনেক লম্বা। অনেকের সঙ্গেই নিয়মিত কথা চলছেই। বছর ঘুরলে বঙ্গে বিধানসভা ভোট। উৎসবের মরসুম পেরোলেই, প্রস্তুতি শুরু করে দেবে বিজেপি। শুক্রবার সাংগঠনিক বৈঠক থেকে তার দিকনির্দেশ করে দিলেন অমিত শাহ। সূত্রের দাবি, অমিত শাহ এদিন বলেন, CAA নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। বিজেপি যা প্রতিশ্রুতি দেয়, তা করে দেখায়।

সূত্রের দাবি, এই প্রেক্ষাপটে শুক্রবারের বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে অমিত শাহ বার্তা দেন, মুখ্যমন্ত্রী কে হবে, তা নিয়ে ভাববেন না। আমাদের লক্ষ্য সোনার বাংলা এবং পরমবৈভবশালী ভারত গড়ে তোলা। বিধানসভা ভোটের প্রস্তুতিতে বুথভিত্তিক কর্মসূচির ওপর জোর দিয়েছেন অমিত শাহ।

একইসঙ্গে সূত্র মারফত জানা গেছে, সাংগঠনিক বৈঠকে তিনি বলেন, বুথগুলোতে জোর দিতে হবে। বিজেপির বিভিন্ন মোর্চার তরফে বিধানসভা ভিত্তিক কর্মসূচি নিতে হবে। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ব্লকেও কর্মসূচি রাখতে হবে।

তবে অমিত শাহের এহেন বক্তব্যের পর চুপ থাকেনি শাসক শিবির। তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে পাল্টা দেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি ব্যাঙ্গের সুরে বলেন, ‘২১ শের ভোটে জেতাটা তো অলীক কল্পনা! তারপর হয়ত উনি টস করে ঠিক করবেন কে হবেন মুখ্যমন্ত্রী।’

RELATED Articles