বিজেপি বাজে ভাইরাস, বাংলায় ধর্ম নিয়ে বিবাদ করে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করবেন না! ফের বিস্ফোরক নুসরত জাহান

বাংলার অন্যতম তরুণ, অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) বরাবর‌ই কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক। কেন্দ্রের কোন‌ও সিদ্ধান্ত হোক বা অমিত শাহের সফর হোক সবসময়‌ই মুখ খুলেছেন তিনি।

এবার আর‌‌ও একবার বিজেপি সরকারের (BJP government) বিরুদ্ধে সরব হলেন তিনি। নিজের সংসদীয় কেন্দ্র বসিরহাট এক নম্বর ব্লকের মধ্যমপুর গুলাই চন্ডী মাঠে ব্লক সভাপতির শাহানুর মন্ডল এর উদ্যোগে প্রকাশ্য তৃণমূলের জনসভায় মুখ খুললেন তিনি।

বিজেপি কে ভাইরাসের সঙ্গে তুলনা করে তাঁর কটাক্ষ, আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, করোনা ভাইরাস থেকে সাবধান। কিন্ত তার থেকে ভীষণ বাজে ভাইরাস বিজেপি। এদের থেকে দূরে থাকুন, আপনাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে।

তবে এখানেই থেমে থাকেননি তিনি। তাঁর আরও বক্তব্য, এঁরা (বিজেপি) বাংলার সংস্কৃতি, কৃষ্টি কিছুই জানেনা, লোকসভা ভোটে কলকাতায় মিছিল করার সময় দেখলেন না দেশের গৃহমন্ত্রী অমিত শাহের (Home minister Amit Shah) অনুগামীরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়ে গেল।

নুসরত আরও বলেন যে ফাইভ স্টার হোটেলে তিনি যেভাবে ছিলেন, আমরা ফিল্ম জগতে এইরকম জায়গায় থাকতে পারিনি। তাই ধর্ম নিয়ে নিজেদের মধ্যে বিবাদ তৈরি করবেন না। বাংলা শান্তির জায়গা, দিদির হাত শক্ত করুন বাংলায় শান্তিতে থাকতে পারবেন।

RELATED Articles