সবজির দাম বাড়া নিয়ে মুখ্যমন্ত্রীকে তুলোধনা বিজেপি নেতা সায়ন্তন বসুর! বললেন, দালালি বন্ধ করুন

বাংলার সবজি বাজারে আলু পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ে এবার বিজেপি নেতা সায়ন্তন বসুর (Sayantan Basu) নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সবজির দাম নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। দালালি বন্ধের দায়িত্ব মুখ্যমন্ত্রী ও টাস্ক ফোর্সের।

বর্তমানে বাজারে আলু-পেঁয়াজের দাম আকাশছোঁয়া। কলকাতার একাধিক বাজারে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তথা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কয়েকদিন ধরেই হানা চলছে। কেউ কোথাও অতিরিক্ত আলু-পেঁয়াজ স্টক করেছে কিনা বা দাম চড়িয়ে বিক্রি করছে কিনা। কিন্তু এত সবের পরেও দামে রাশ টানা যায়নি। আর তাই বাধ্য হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ওই চিঠিতে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কৃষি আইন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে তৈরির অভিযোগ করেছিলেন। আর তাই এবার বাংলার মুখ্যমন্ত্রীকে সব্জির দাম বৃদ্ধি নিয়ে তুলোধনা করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেন, ‘সবজির দাম নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। সবজির দাম নিয়ে দালালি বন্ধ করার দায়িত্ব মুখ্যমন্ত্রী ও টাস্ক ফোর্সের।’

তবে উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে সবজির দাম বৃদ্ধি নিয়ে চিঠি পাঠানোর পর শুধু বিজেপি নেতা সায়ন্তন বসুই নন, বিরোধী বামেরা‌ও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন।

RELATED Articles