তাপমাত্রা বাড়ছে দুই বঙ্গেই, তবে বসন্তেও বৃষ্টির পূর্বাভাস, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

বসন্ত এসে গেলেও হাওয়া বদল পিছু ছাড়ছে না। বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের ওপরে যাচ্ছে। তার জেরেই আজ, বুধবার কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে এখনই তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই।

এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গ থাকবে শুকনোই। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আগামী দিন দুয়েকে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এছাড়া হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি জেলাগুলি যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।

শুক্রবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

RELATED Articles