লজ্জাজনক! খোদ বাংলার বুকেই ভাঙা হল দুর্গাপ্রতিমার মূর্তির, ম্লান শারোদৎসবের আনন্দ, চাঞ্চল্য রাজ্যজুড়ে

অন্য কোনও রাজ্য বা প্রতিবেশি রাষ্ট্র ন্যম এবার খোদ বাংলার বুকেই ভাঙা হল দুর্গা প্রতিমার মূর্তি। দুর্গোৎসব শুরুর আগেই এমন এক ঘটনায় যেন বিষণ্ণতায় ছেয়ে গেল গোটা রাজ্য। যে রাজ্যে সবথেকে বড় করে পালন করা হয় দুর্গাপুজো, সেই রাজ্যেই এমন এক ঘটনা যে অত্যন্ত লজ্জাজনক, তা আর বলার অপেক্ষা রাখে না। কে বা কারা কোন উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কামারপাড়ায়। রাজ্যের অন্যান্য ক্লাবের মতোই দুর্গা পুজোর প্রস্তুতি শুরু হয়েছে বালুরঘাট থানা অঞ্চলের অন্তর্গত কামারপাড়ার ‘কচিপাতা সংঘ’ ক্লাবেও। চলছে দেবী বন্দনার প্রস্তুতি। কিন্তু হঠাৎ আনন্দ বদলে গেল বিষণ্ণতায়।

জানা গিয়েছে, ক্লাব প্রাঙ্গণেই তৈরি হচ্ছে দুর্গা মূর্তি। কিন্তু আজ, মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়রা যা দেখলেন, তাতে তারা শিউড়ে উঠলেন রীতিমতো। দেখা যায় দুর্গা প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এই খবর চাউর হতেই এলাকায় হুলস্থূল পড়ে যায়। প্রবল উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিশ। তবে কে বা কারা এমন জঘন্য ঘটনা ঘটাল, তা এখনও জানা যায়নি। এই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের তরফে শীতল সরকার বলেন, “আমাদের অনুমান কোনও ভবঘুরে এই কাজটি করে থাকতে পারে। তবে পুলিশ বিষটি দেখছে। আমরাও খোঁজখবর নিচ্ছি”।

প্রসঙ্গত, গত বছর হায়দ্রাবাদের এক পুজো মণ্ডপে দুর্গা মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় প্রবল উত্তেজনা তৈরি হয়। অভিযুক্ত দুই মহিলাকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে জানা যায়, তাদের মানসিক সমস্যা রয়েছে। দু’বছর আগে বাংলাদেশের একাধিক পুজো মণ্ডপে দুর্গামূর্তি ভাঙচুরের ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছিল এপার বাংলাতেও। এবার খোদ পশ্চিমবঙ্গেই ভাঙল দুর্গামূর্তি।

RELATED Articles