পুজোর মাসে সুখবর, পূর্ব রেলে চলতে পারে ট্রেন

রেল যাত্রীদের জন্য সুখবর, পুজোর মাসেই হয়তো পূর্ব রেলের (Eastern Railway) ট্রেন চলাচল বেশ খানিকটা স্বাভাবিক হতে পারে। কেন্দ্রীয় রেল বোর্ডকে পাঠানো পূর্ব রেলের চিঠি বলছে তেরোটি ট্রেন যেন পুজোর সময় চালানো হয়। কারণ ওই সময় ট্রেন গুলির প্রবল চাহিদা থাকে। যদি এই ট্রেন গুলি চালানো হয় তাহলে এক মাসে পূর্ব রেল ২৩ কোটি টাকা আয় করতে পারবে।

লকডাউনে (Lockdown) ট্রেন পরিষেবা বন্ধ থাকায় রীতিমতো ক্ষতির মুখে পড়েছে ভারতীয় রেল বোর্ড। ধীরে ধীরে কিছু এক্সপ্রেস ট্রেন চালানো হলেও বর্তমানে লোকাল ট্রেন ও প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা বন্ধ ‌ফলে রেলের আয় একদম তলানিতে ঠেকেছে।

তাই একদিকে রেলের কোষাগার চাঙ্গা করার জন্য এবং পুজোর মরশুমে রেলের চাহিদাকে সামাল দেওয়ার জন্য এই পরিকল্পনা গ্রহণ করতে চলেছে পূর্ব রেল। এমনিতেও অক্টোবর মাসে দেশজুড়ে বিভিন্ন উৎসব চলে ফলে এই উৎসবকে কেন্দ্র করে ঘুরে দাঁড়াতে চাইছে ভারতীয় রেল (Indian Railways)।

এছাড়াও বিভিন্ন পর্যটন ক্ষেত্র ধীরে ধীরে কমতে শুরু করেছে। আগামী ১০ই অক্টোবর সিকিম খুলে যাচ্ছে পর্যটকদের জন্য। সে ক্ষেত্রে ট্রেনের চাহিদা বাড়বে। তাই সবদিক মাথায় রেখেই হাওড়া এবং শিয়ালদহ থেকে আরও ১৩ টি ট্রেন চালানোর অনুমতি চাইছে পূর্ব রেল। তাই সব ঠিক থাকলে অক্টোবর মাসেই আরো ১৩ টি ট্রেন যাত্রা শুরু করবে বাংলা থেকে।

RELATED Articles

Leave a Comment