ট্রেনের শৌচাগার থেকে আর ছড়াবে না দুর্গন্ধ, ট্রেনে বসছে নয়া ডিভাইস, অসাধারণ উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ

Eastern Railway’s new plan to keep train bathrooms clean: নানা কারণে নেই বহু লোককে ট্রেনে চড়ে যেতে হয়। ট্রেন নিয়ে অভিজ্ঞতা ভালো থাকলেও সমস্যা হয়ে দাঁড়ায় ট্রেনের শৌচাগার। বেশিরভাগ সময়ই দেখা যায় শৌচাগারে দুর্গন্ধ। অনেক যাত্রীরা নালিশ করেন লিটনের শৌচাগার নোংরা পরিষ্কার করা হয়নি। তবে আর চিন্তা নেই, রেলের শৌচাগারগুলিতে রিয়েল টাইম পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণের জন্য পূর্ব রেল নিয়ে এসেছে আইওটি ভিত্তিক ব্যবস্থা ‘গন্ধভেদ’। মধ্য রেলওয়ে মুম্বাই জোনে কয়েকটি স্টেশনে এই টয়লেটের সিস্টেমের পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। সেই সফল পরীক্ষার পর রেলওয়ে বোর্ডের নির্দেশ অনুযায়ী, পূর্ব রেলওয়ে শীঘ্রই এই রিয়েল টাইম হাইজিন মনিটরিং সিস্টেম ‘গন্ধভেদ’ ট্রায়াল শুরু করেছে (Eastern Railway’s new plan to keep train bathrooms clean)

এবার এই সুযোগ-সুবিধা পাবেন হাওড়া শিয়ালদা ডিভিশনের যাত্রীরা। যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখেই নতুন পরিকল্পনা পূর্ব রেলওয়ের। ওই ট্রেনগুলির টয়লেটের সঙ্গে যুক্ত করা হবে বিশেষ ধরনের ডিভাইস। পূর্বরেলওয়ে গন্ধভেদ চালু করার উদ্যোগ নিয়েছে নির্দিষ্ট কিছু ট্রেনে। পরিকল্পনা মাফিক, হাওড়া ডিভিশনের ৩টি ট্রেনে, শিয়ালদা ডিভিশনের ৩টি ট্রেনে, আসানসোল ডিভিশনের ২টি ট্রেনে, মালদহ ডিভিশনের ২ টি ট্রেনে এই ধরনের ডিভাইস বসানো হবে। ট্রায়ালের জন্যই এই ডিভাইস বসানো হচ্ছে এখন (Eastern Railway’s new plan to keep train bathrooms clean)

কীভাবে কাজ করবে এই ডিভাইস (Eastern Railway’s new plan to keep train bathrooms clean)?

এই ডিভাইসের মাধ্যমে ট্রেনের শৌচাগারটি কী পরিস্থিতিতে রয়েছে সেটা পর্যালোচনা করা যাবে। শৌচাগারের পরিস্থিতির ওপর নির্ভর করেই সংকেত পাঠানো হবে। সাফাই কর্মীদের কাছে পৌঁছে যাবে সংকেত। সেই অনুসারে সাফাই কর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। মূলত এই ডিভাইসটি একটি ‌আইওটি ভিত্তিক বৈদ্যুতিন ডিভাইস যা দুর্গন্ধ, মোট উদ্বায়ী জৈব যৌগ (টিভিওসি), তাপমাত্রা এবং আর্দ্রতা পর্যবেক্ষণ করে‌ ও শনাক্ত করে। যদি শৌচাগারেরে কোনও প্যারামিটার থ্রেশহোল্ড মান অতিক্রম করে, তবে সতর্কতা মোবাইল এবং ওয়েব অ্যাপে প্রেরণ করা হবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুরক্ষা ও সমাধান টিপস সরবরাহ করা হবে (Eastern Railway’s new plan to keep train bathrooms clean)। শৌচাগার গুলি পরিষ্কার রাখতে ও দুর্গন্ধ মুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সাফাই কর্মীরা

কোন কোন স্টেশনে হাওড়া-রামপুরহাট-হাওড়া স্পেশাল ট্রেন দাঁড়াবে?

রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, উভয় অভিমুখে যাত্রাপথে শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান জংশন, গুসকরা, বোলপুর শান্তিনিকেতন এবং সাইঁথিয়ায় ট্রেনের স্টপেজ দেওয়া হবে।

আরও অন্যান্য খবর