লোকসভা নির্বাচনে বাংলা থেকে ক’টি আসন পাবে তৃণমূল? ষষ্ঠ দফা ভোটের শেষে ভবিষ্যৎবাণী অভিষেকের

Prediction of Abhishek Banerjee about the seats of TMC: চলছে লোকসভা নির্বাচন। শেষ হ্যেচজে ছ’দফার ভোট। এখনও বাকি এক দফার ভোট। আগামী শনিবার অর্থাৎ ১ জুন রয়েছে লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। এদিন রাজ্যের ৯ আসনে ভোট রয়েছে। ষষ্ঠ দফা ভোটের শেষে বাংলায় তৃণমূলের আসন সংখ্যা নিয়ে ভবিষ্যৎবাণী করে ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Prediction of Abhishek Banerjee about the seats of TMC)

১ জুন ভোট রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও। এই কেন্দ্র থেকে তৃণমূলের হয় লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সোমবার ডায়মন্ড হারবারে এক রোড শো করেন অভিষেক। সেখান থেকেই তৃণমূলের আসন সংখ্যা নিয়ে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, তৃণমূল ইতিমধ্যেই ২৩টি আসনে জয় নিশ্চিত করে ফেলেছে (Prediction of Abhishek Banerjee about the seats of TMC)

এদিন অভিষেক নিজের বক্তব্যের কথাও মনে করিয়ে দেন। তিনি বলেন, তিনি বলেছিলেন যে ২০১৯ সালের তুলনায় এবারের লোকসভা ভোটে তৃণমূলের আসন একটি হলেও বাড়বে। এদিন সেই কথার ব্যাখ্যা দিয়েই তৃণমূল প্রার্থী বলেন, “২০১৯ সালের ভোট ২২ ছিল। যদি খুব খারাপ হয়, যদি পৃথিবী রসাতলে যায়, তাহলেও ২৩ হয়। এখনও পর্যন্ত ৯টি আসনে ভোট বাকি আছে। ৩৩টি আসনে ভোট হয়েছে। এর মধ্যেই তৃণমূল ২৩ পার করে দিয়েছে”(Prediction of Abhishek Banerjee about the seats of TMC)

এদিকে আবার বিজেপিও বাংলায় আসন সংখ্যা বাড়াতে দৃঢ় প্রত্যয়ী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। তবে এবারের নির্বাচনে আরও বেশি আসন সংখ্যা পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে গেরুয়া শিবির। ৪২টি আসনের মধ্যে অন্তত ৩০টি আসন জেতার কথা জানিয়েছে বিজেপি। অমিত শাহও বঙ্গে প্রচারে এসে বারবার বলে গিয়েছেন, বাংলা থেকে এবারে বিজেপি ৩০-৩৫টি আসন জিতবে।

অন্যদিকে আবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বেশ আত্মবিশ্বাসের সুরে জানিয়েছেন, দেশের মধ্যে বাংলা থেকেই সবথেকে বড় সাফল্য পাবে বিজেপি। বাংলায় তৃণমূলের অস্তিত্ব রক্ষার লড়াই চলছে বলে দাবী করেছিলেন তিনি। এবার অভিষেক এর পাল্টা দিয়ে বললেন, তৃণমূল শেষ দফা ভোটের আগেই নাকি ২৩টি আসন জিতে গিয়েছে (Prediction of Abhishek Banerjee about the seats of TMC)। এখনও বাকি ৯ আসনে ভোট। শেষমেশ দুই দলের আসনই কোথায় গিয়ে ঠেকে, তা তো ৪ঠা জুনই জানা যাবে।  

RELATED Articles