‘মানুষ তো মমতাকে মেনেই নিয়েছে, তাহলে আর…’, লোকসভা ভোটে বঙ্গে বিজেপির ভরাডুবির পর আক্ষেপ শুভেন্দুর

Suvendu Adhikari commented on Mamata Banerjee: সদ্যই প্রকাশ্যে এসেছে লোকসভা নির্বাচনের ফলাফল। বাংলায় ৩০ আসনের লক্ষ্যমাত্রা নিয়েছিল বটে বিজেপি। কিন্তু তা হয়ে ওঠেনি। বিজেপির জয়ের রথ আটকে গিয়েছে ১২ আসনেই। এই ঘটনায় বঙ্গ বিজেপির অনেক প্রথম সারির নেতারাই পরোক্ষভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক জল্পনাময় মন্তব্য করলেন তিনি (Suvendu Adhikari commented on Mamata Banerjee)

সামনেই রয়েছে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। কিন্তু সেই প্রার্থী ঘোষণা তৃণমূলের দলীয় কার্যালয় থেকে নয়, বরং ঘোষণা করা হয়েছে প্রশাসনিক ভবন নবান্ন থেকে। আর তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। প্রশাসনিক ভবনে কীভাবে দলীয় প্রার্থী ঘোষণা হতে পারে, তা নিয়ে কটাক্ষ শুরু হয়েছে শাসক দলকে।

তবে এই বিষয়ে অবশ্য বিশেষ আমল দিতে রাজি নন বিরোধী দলনেতা নিজেই (Suvendu Adhikari commented on Mamata Banerjee)। তাঁর কথায়, সিদ্ধান্ত যাই হোক, মানুষ মুখ্যমন্ত্রীকে মেনে নিয়েছে। শুভেন্দুর কথায়, “উনি এইসব করার পরও ৪৫ শতাংশ ভোট পেয়েছেন। ৩৯ শতাংশ ভোট পেয়েছি আমরা। রাজ্যের বড় অংশের লোক এটা মেনে নিয়েছেন। এটা আজ নতুন নয়” (Suvendu Adhikari commented on Mamata Banerjee)

নিজের বক্তব্যের মাধ্যমে বিরোধী দলনেতা এটাই বোঝাতে চাইলেন যে নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা তৃণমূলের দলীয় কার্যালয় থেকে হোক বা প্রশাসনিক ভবন থেকে হোক, এই সব জিনিস এখন আর সাধারণ মানুষ বিচার করে দেখে না (Suvendu Adhikari commented on Mamata Banerjee)। মানুষ মুখে যাই বলুক, শেষে গিয় ভোটটা সেই তৃণমূলই পায় ও জয়ীও হয়।  

এদিন এই কথা বলতে গিয়ে অতীতের প্রসঙ্গ টানেন শুভেন্দু অধিকারী। বলেন, “আমি যখন মৌসম নূরকে নিয়ে এসেছিলাম দেখা করাতে। বললেন আমি এখানেই যোগদান করিয়ে নিচ্ছি। আমি দেখা করাতে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম সুব্রত বক্সীকে বলবেন তৃণমূল ভবনে জয়েন করাতে” (Suvendu Adhikari commented on Mamata Banerjee)

তাঁর সংযোজন, সেই সময় নাকি মুখ্যমন্ত্রী তাঁকে বলেছিলেন, এখনই জয়েন করিয়ে দেবেন তিনি। বিরোধী দলনেতা বলেন, “নিচে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন, গনি খান চৌধুরীর পরিবারের একজন যোগদান করলেন। এটা মেনে নিয়েই অনেকে ভোট দেন” (Suvendu Adhikari commented on Mamata Banerjee)

RELATED Articles