দুবাই গেলেও অভিষেকের উপর চলবে কড়া নজরদারি, আমিরশাহি সরকারকে চিঠি দিল ইডি

বিগত বেশ কিছু মাস ধরেই কয়লা পাচারকাণ্ডে (coal scam case) ইডির (Enforcement Directorate) নজরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার এই মামলায় ইডির কাছে হাজিরা দিয়েছেন অভিষেক। সম্প্রতি ইডির বারণ সত্ত্বেও কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অনুমতি নিয়ে দুবাই পাড়ি দিচ্ছেন তিনি। এরই মধ্যে দুবাইতেও তাঁর উপর নজরদারি চালানোর জন্য আমিরশাহি সরকারকে চিঠি দিল ইডি।

আসল, কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি-কে আবেদন জানান যাতে চোখের চিকিৎসা করানোর জন্য তাঁকে দুবাই যেতে দেওয়া হয়। কিন্তু সেই আবেদন মেনে নেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই কারণে এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ। আদালতের তরফে তাঁকে দুবাই যাওয়ার অনুমতি দেওয়া হয়। এই কারণে এবার আমিরশাহি সরকারকে চিঠি দিল ইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবী অভিষেক বিদেশে গিয়েও দুর্নীতিমূলক কোন কাজ করতেই পারেন। সেই কারণেই বর্তমানে আরব আমিরশাহি সরকারকে চিঠি দিয়ে তাঁর ওপর নজরদারি রাখার আবেদন জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টটের।

এই চিঠিতে লেখা হয়েছে, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে চলেছে। সেই কারণে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বর্তমানে ডাক্তার দেখানোর জন্য দুবাইতে গিয়ে পৌঁছেছেন তিনি। ফলে তাঁর গতিবিধির ওপর যেন নজর রাখে দুবাই সরকার”।

বলে রাখি, অভিষেক দুবাইতে যাওয়ার অনুমতি দেওয়া হলেও তাঁকে একাধিক শর্ত দিয়েছে আদালত। বিমানের টিকিট থেকে শুরু করে চিকিৎসক ও হোটেলের নাম ও নানান তথ্য সমস্তকিছু আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল সাংসদকে। আর এরই মাঝে ইডির এই পদক্ষেপ যে নতুন করে বিতর্কের জন্ম দেবে, তা বলাই বাহুল্য।

RELATED Articles

Leave a Comment