BREAKING: নারদ কান্ডে ফিরহাদ সহ পাঁচ হেভিওয়েট তৃণমূল নেতা-নেত্রীকে নোটিশ ইডি-র

শাসকদলের রক্তচাপ বাড়িয়ে এবার নারদ কান্ডে হেভিওয়েট তৃণমূল নেতা-নেত্রীদের ইমেলে নোটিশ পাঠাল এনফর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। এই তৃণমূল নেতা-নেত্রীর তালিকায় সবার প্রথমেই নাম রয়েছে কলকাতার পুর-প্রশাসক ফিরহাদ হাকিমের।

এছাড়াও ডঃ কাকলি ঘোষ দস্তিদার, মেদিনীপুরের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী, কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায় ও অপরূপা পোদ্দারের নামেও নোটিশ পাঠিয়েছে ইডি। বিরোধী দলনেতা মুকুল রায়ের নামেও নোটিশ ধরানো হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে যে, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নাম এই তালিকা থেকে বাদ গিয়েছে। ইডি যাদের নামে নোটিশ পাঠিয়েছে তাঁদের বিগত ৭ বছরের আয় সংক্রান্ত সমস্ত তথ্য দিতে বলা হয়েছে। ইডির কাছে শোভনবাবুর এই তথ্য ইতিমধ্যে জমা পড়েছে বলে তার নাম এই তালিকা থেকে বাদ গিয়েছে।

RELATED Articles

Leave a Comment