WB Election 2021: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ফিরহাদকে নোটিশ পাঠাল কমিশন

করোনা আবহের মধ্যেই চলছে রাজ্যে বিধানসভা নির্বাচন। সাত দফায় ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে, বাকী এখনও এক দফা। কিন্তু এর আগেই কমিশনের তরফে নোটিশ পাঠানো হল কলকাতা পুরসভার প্রাক্তন পুর প্রশাসক তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিমকে। কেন্দ্রীয় বাহিনী ও বিজেপি সম্পর্কে অশালীন মন্তব্য করার জন্য এই নোটিশ।

জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধে কমিশনের পাঠানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে ফিরহাদকে। তা না হলে, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে নির্বাচনে কমিশনে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ জানায় বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতেই কমিশন নোটিশ দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। বিজেপি তরফে অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপির বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। এর পাশাপাশি কলকাতা পুরসভার অফিসিয়াল ফেসবুক পেজ এবং টুইটার হ্যান্ডেলে এখনও রয়েছে মেয়র ফিরহাদ হাকিমের ছবি। যা থাকার কথা নয়। এতে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে।

 শুধু তাই-ই নয়, ফিরহাদ হাকিম কেন্দ্রীয় বাহিনীর সম্বন্ধে অশ্লীল মন্তব্য করেছেন। কলকাতা বন্দর বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে মসজিদে প্রবেশ করে বিজেপির নামে অশালীন মন্তব্যও করেন ফিরহাদ। সব ক্ষেত্রেই নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন তিনি। এই কারণে অবিলম্বে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কমিশনে এমনটাই দাবী করা হয়েছিল বিজেপির তরফে।

RELATED Articles