বাঁদরের দিকে তেড়ে এল সাপ, ফণা উঠাতেই ঘটল এক বিস্ময়কর ঘটনা, দেখুন

আজকাল দিনে সোশ্যাল মিডিয়ার যুগে অনেক ঘটনাই আমাদের চোখে পড়ে। কিছুক্ষেত্রে তা ভাইরালও হয়ে যায়। এই সোশ্যাল মিডিয়ার কারণেই পৃথিবীর কোথায় কী ঘটছে না ঘটছে, তা আমরা জানতে পারি। পৃথিবীর নানান জায়গায় এমন অনেক ঘটনা ঘটে, যা হয়ত আপাতদৃষ্টিতে আমাদের নজর এড়িয়ে যায়।

সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যা কোনও ঘটনার ভিডিওকে মুহূর্তে ভাইরাল করতে পারে। এবার তা ইতিবাচকও হতে পারে, বা নেতিবাচক। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে সাপ ও বাঁদর লড়াই করছে।

আরও পড়ুন- সাপের গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন যুবক, গলায় পেঁচিয়ে খেলা দেখাতে গিয়ে হঠাৎ ঘটল দুর্ঘটনা

হ্যাঁ, ঠিকই পড়ছেন, সাপ ও বাঁদরের লড়াই। দেখা যাচ্ছে, একটা বাঁদরকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে, এবার তার সঙ্গে ভিড়িয়ে দেওয়া হল একটি সাপকে। সাপটি যতবারই ফণা উঁচিয়ে বাঁদরটিকে ছোবল বসাতে যাচ্ছে, ততবারই সাপটিকে কুপোকাত করছে বাঁদর। এইভাবেই চলতে থাকে বেশ কিছুক্ষণ। শেষে দেখা যায়, সাপটি পেরে না উঠে অন্যদিকে দিকে চলে যায়।

এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে নেটিজেনদের বক্তব্য, শুধুমাত্র নিজেদের মনোরঞ্জনের জন্য, রোজগারের জন্য এরকম কোনও অবলা জীবকে দিয়ে এই ধরণের কাজ করানো একেবারেই উচিত নয়। নেতিবাচক মন্তব্যেই ভরে গিয়েছে কমেন্ট বক্স।

RELATED Articles