BREAKING: অতি তৎপর ইডি, ১৪ জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার টাকার পাহাড়, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকার অধিকঃ সূত্র

রাজ্যে যে বড়সড় দুর্নীতি হয়েছে, তা আর আলাদা করে প্রমাণ করার কিছু নেই। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগ অনেকদিনের। এই মামলায় তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই এসএসসি বা টেট নিয়োগ দুর্নীতি মামলায় বারবার নাম জরিয়েচেহ নানান তৃণমূল নেতা-মন্ত্রীদের। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।

আজ, শুক্রবার সাতসকালেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন তাঁর বাড়িতে চলে তল্লাশি। বেশ কয়েক ঘণ্টা ইডির জেরার মুখে পড়ে অসুস্থ হয়ে পড়েন পার্থ, এমন খবরও মেলে। এদিন এরই সঙ্গে ইডি তল্লাশি চালায় আরও ১৩টি জায়গায়। এর মধ্যে ছিল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়ি ও এসএসি অ্যাডভাইসারি কমিটির একাধিক সদস্যের বাড়ি।

এবার এদিন সারাদিন ১৪ জায়গায় তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করল ইডি। জানা গিয়েছে, এদিন ডায়মন্ড হারবার সিটিতে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। আর সেখান থেকে উদ্ধার হয় ২০ কোটি টাকা। এই অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।

এছাড়াও, আরও নানান জায়গা থেকে ইডি উদ্ধার করেছে কোটি কোটি টাকা যাকে বলা যায় টাকার পাহাড়। এখন প্রশ্ন উঠছে যে এই বিপুল পরিমাণ টাকা এল কোথা থেকে আর এই টাকার উৎসই বা কি? কীসের জন্য এত টাকা লুকিয়ে রাখা হয়েছিল? কোন ক্ষেত্রের টাকা এত? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে ইডি।

আরও অন্যান্য খবর