শবর জাতির প্রথম হিসেবে স্নাতকোত্তর! শবর জাতির উজ্জ্বল নক্ষত্র রমনিতা’র কথা জানুন

জঙ্গলমহলের এক জনজাতির নাম শবর। সেই শবর জনজাতির প্রথম মহিলা হিসেবে পাশ করলেন স্নাতকোত্তর। নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শবর কন্যা রমনিতা।

কিছুদিন আগে পর্যন্ত তিনিই ছিলেন খেড়িয়া জনজাতির মধ্যে প্রথম স্নাতক। ঝাড়খণ্ডের পটমদা কলেজ থেকে স্নাতক হন রমনিতা। এবার পুরুলিয়ার সিধু কানহু বীরসা বিশ্ববিদ্যালয় থেকে বৃহস্পতিবার ইতিহাসে স্নাতকোত্তর পাশ করলেন তিনি। ঘটনায়কথা শুনে গোটা শবর সম্প্রদায়ের মধ্যে খুশির মেজাজ।

এই রমনিতা অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। বাবা মহাদেব শবর পেশায় কৃষক। মা বেহুলা গৃহবধূ। পুরুলিয়ার বরাবাজার থানার ফুলঝোর গ্রামের বাসিন্দা রমনিতা ছোট থেকেই পড়াশোনা করতে ভালবাসেন। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নির্বিঘ্নে পাশ করেন। এবার স্নাতকোত্তর পাশ করলেন তিনি।

তবে এখানেই থামতে চাইছে না রমনিতা। উচ্চশিক্ষা চালিয়ে যেতে চান তিনি। সমগ্র পৃথিবীর কাছে শবর সম্প্রদায়ের মুখ উজ্জ্বল করার লক্ষ্যে এগিয়ে চলেছেন রমনিতা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর