এক স্ত্রী, দুই স্বামী! স্ত্রী-কে নিয়ে দুই স্বামীর মধ্যে ‘ডুয়েল’, লাঠি দিয়ে একে অপরকে বেধড়ক মার, আহত হয়ে ভর্তি হাসপাতালে

দু’জন স্বামীর একটা স্ত্রী। মানে একজন প্রাক্তন আর একজন বর্তমান আর কি। আর এই দুই স্বামীর জেরে স্ত্রী সুতপার জীবনে নেমে এল বড় ঝামেলা। স্ত্রীয়ের জন্য লাঠিসোটা নিয়ে দুই স্বামী তেড়ে এলেন একে অপরের দিকে। চলল ডুয়েল।

দুই প্রতিপক্ষ দীপঙ্কর রক্ষিত ও সুরজিৎ জড় কোনও ধরণের নিয়মের ধারই ধারেন নি। স্ত্রী-কে নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষের জেরে দুজনেই মারামারিতে নামলেন। সুতপার প্রাক্তন স্বামী সুরজিৎ হাজির হন তাঁর বর্তমান স্বামী দীপঙ্করের বাড়িতে। সেখানেই একজন আরেক জনের মাথা হাসপাতালে পাঠালেন।

সূত্রের খবর, গতকাল, সোমবার রাতে এমন ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছে চণ্ডীতলা থানার আঁইয়া পঞ্চাননতলা। মারামারির শেষে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন দীপঙ্কর। এই ঘটনায় জখম হয়েছেন আরও পাঁচ জন। গুরুতর চোট লেগেছে সুতপারও। পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। তাদের মধ্যে একজন হলেন সুরজিৎ আর অন্যজন তাঁর জামাইবাবু নিতাই ঘোষ।

সুতপা পুলিশের কাছে প্রাক্তন স্বামীর নামমে অভিযোগ জানান। তাঁর কথায়, “চণ্ডীতলার দীপঙ্কর রক্ষিতের সঙ্গে বিয়ের আগে সিঙ্গুরের বারুইপাড়ায় প্রথম বার বিয়ে হয়েছিল। প্রথম পক্ষের স্বামী ছিলেন সুরজিৎ। কিন্তু সুরজিতের সঙ্গে সাংসারিক অশান্তি লেগেই থাকত। বেশ কয়েক বছর বাপের বাড়িতে থাকার পর সুরজিতের সঙ্গে সম্পর্কে ইতি টেনে সুতপা বিয়ে করেন দীপঙ্করকে”। কিন্তু সুতপার প্রথম স্বামী তাঁর এই দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেন নি।

জানা গিয়েছে, গতকাল, সোমবার রাতে সুরজিৎ দলবল নিয়ে দীপঙ্করের বাড়িতে হামলা করে। সেখানে মারামারির খবর পেয়ে গ্রামবাসীরা পৌঁছয়। সেই সময় অন্যরা পালিয়ে গেলেও সুরজিৎ ও তাঁর জামাইবাবুকে স্থানীয়রা ধরে ফেলেন। চলে মারধর। এর জেরে আহতদের আকুনি ইছাপসর ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। সেখান থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।

RELATED Articles

Leave a Comment