মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার রোদ্দুর রায়, কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে অশ্রাব্য ভাষা বলার পরও চুপ ছিল মমতার প্রশাসন, কটাক্ষ বিজেপি নেতা অনুপমের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্যের জের। আজ, মঙ্গলবার গোয়া থেকে গ্রেফতার করা হয়েছে ইউটিউবার রোদ্দুর রায়কে। এই ঘটনার পর অনেকেই প্রশাসনের প্রশংসা করলেও। এই নিয়ে মমতা সরকারকে কটাক্ষ শানালেন বিজেপি নেতা অনুপম হাজরা।

প্রসঙ্গত, মাঝেমধ্যেই নানান বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন রোদ্দুর রায়। তাঁর নানান ভিডিও একাধিক সময় নানা বিতর্কের জন্ম দিয়েছে। সম্প্রতি তিনি একটি ফেসবুক লাইভ করে নিজের চেনা ভঙ্গিতেই নানান বিশিষ্ট ব্যক্তিত্বকে আক্রমণ করেছিলেন। এই তালিকায় ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাইভে তিনি মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় নানান মন্তব্য করেন। এমনকি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও নানান কটূক্তি করেন রোদ্দুর রায়।

এর জেরে গত ৩রা জুন তাঁর বিরুদ্ধে তৃণমূল নেতা ঋজু দত্ত চিৎপুর থানায় জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করেন। এরপরই রোদ্দুর রায়ের খোঁজে গোয়া যায় পুলিশের একটি দল ও আজ তাঁকে গোয়া থেকেই গ্রেফতার করা হয়।

এরপরই সোশ্যাল মিডিয়াতে রাজ্য সরকার ও প্রশাসনকে তোপ দাগেন অনুপম হাজরা। একটি ছবি পোস্ট করে তাতে তিনি লেখেন, “কবিগুরু রবীন্দ্রনাথ বা অন্যান্য মনীষীদের অশ্রাব্য গালিগালাজ ও কুমন্তব্য করেছিলেন তখন রোদ্দুর রায়কে গ্রেপ্তার করার প্রয়োজন বোধ করে নি পশ্চিমবঙ্গ পুলিশ। কিন্তু মাননীয়া ও ছোটো মালিককে নিয়ে ‘নিজের মধুর বাণী’ মুড়িয়ে দু-চার কথা স্পষ্ট ভাষায় বলতেই, চিরুনি তল্লাশি করে গোয়া থেকে গ্রেফতার রোদ্দুর রায় অর্থাৎ বাঙালি মনীষী বা মহাপুরুষ বা বাঙালি সেন্টিমেন্ট চুলোয় যাক, মোদ্দা কথা হল, এই দুজন ব্যক্তির স্থান সবার উপরে”।

নিজের এই পোস্টে অনুপম স্পষ্ট বলতে চেয়েছেন যে রবীন্দ্রনাথ বা অন্যান্য মনীষীদের সম্পর্কে অশ্লীল ভাষার প্রয়োগ করা যেতেই পারে, তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেও কোনও পদক্ষেপ নেবে না পশ্চিমবঙ্গ সরকার বা প্রশাসন। কিন্তু মমতার দিকে আঙুল তুললেই গ্রেফতার করা হবে। নিজের এই পোস্টের মাধ্যমে তিনি বেশ কড়া ভাষাতেই তোপ দাগলেন মমতা সরকারকে।

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার রোদ্দুর রায়, কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে অশ্রাব্য ভাষা বলার পরও চুপ ছিল মমতার প্রশাসন, কটাক্ষ বিজেপি নেতা অনুপমের

এখানেই শেষ নয়, অনুপম রায় এও বলেন যে রোদ্দুর রায় মাঝেমধ্যেই যখন দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ভাষা প্রয়োগ করেন, তখন মুখ্যমন্ত্রী বা পুলিশ সেটাতে কোনও গুরুত্বই দেয় না বা প্রয়োজন বোধ করে না। কিন্তু মুখ্যমন্ত্রীকে কিছু বলতেই গ্রেফতার রোদ্দুর রায়।

RELATED Articles

Leave a Comment