সুরাপ্রেমিকদের জন্য বড় খবর! এবার মাত্র ১০০ টাকাতেই মিলবে হুইস্কি, রাম, ভদকার বোতল, নয়া উদ্যোগ রাজ্য সরকারের

গত নভেম্বরেই এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছিল বিলিতি ম’দের দাম। এবার রাজ্য সরকারের উদ্যোগে আসতে চলেছে নতুন বিলিতি ম’দ। ১০০ টাকাতেই এবার পাওয়া যাবে ৩৭৫ মিলিলিটারের হুইস্কি বা রামের বোতল।

ইতিমধ্যেই এই ধরণের ম’দ নানা দোকানে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে আবগারি দফতরের তরফে। তবে এই ম’দের মানগত পার্থক্য তো থাকছেই। আবগারি দফতর সূত্রে খবর, সস্তার এই রাম বা হুইস্কি পাওয়া গেলেও তার ঝাঁঝ কম হবে কারণ এতে অ্যালকোহলের মাত্রা ৫০ ডিগ্রি। এই একই দামে ভদকাও বাজারে আসতে চলেছে বলে জানা যাচ্ছে।

রাজ্য আবগারি দফতর সূত্রে জানানো হয়েছে যে এই ম’দ যে সস্তা না কিন্তু একেবারেই নয়। এই ম’দে অ্যালকোহলের পরিমাণ কম। তবে কেন এই ম’দ আনা হল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি এখনও পর্যন্ত। তবে আবগারি দফতর সূত্রে খবর, চোলাই ম’দে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তাই সুরাপ্রেমিকদের কথা ভেবে কমানো হয় ম’দের দাম।

সেই কথা মাথায় রেখেই এবার কম খরচায় বিলিতি ম’দ আনার উদ্যোগ নিয়েছে রাজ্য। জানা যাচ্ছে যে এই বিলিতি ম’দ তৈরি করছে দেশী প্রস্তুতকারীরাই। এর আগে কিছু বিলিতি ম’দ প্রস্তুতকারী ৫০ ডিগ্রি অ্যালকোহল মাত্রার ম’দ বানালেও, এখন তেমন নেই। সেই কারণে দেশী ম’দ প্রস্তুতকারীদের দিয়েই এই হুইস্কি, রাম বানানো হচ্ছে।

সুরা ব্যবসায়ীদের মতে, এখন দিশি মদের একটি ৬০০ মিলিলিটার বোতলের দাম ১২০ টাকা। সেখানে ১০০ টাকায় ৩৭৫ মিলিলিটার বিলিতি মদ পেতে চাইবেন অনেকে। সবে কলকাতা-সহ বিভিন্ন জেলার দোকানে ওই নতুন মদ যেতে শুরু করেছে। ফলে কতটা সাড়া পড়বে তা এখনই বলা যাবে না। তবে আশা, এর চাহিদা ভালই হবে।

আবগারি দফতরের ওয়েবসাইটে ৫০ ডিগ্রি অ্যালকোহলের বিলিতি ম’দের তালিকা রয়েছে। সেখানেই রয়েছে ‘ক্যালিপসো অরিজিনাল থ্রি এক্স রাম’, ‘কসমস ফিফটি থ্রি এক্স রাম’, ‘এমবস থ্রি এক্স রাম’, ‘হিমালয়ান বিয়ার ফাইন ইন্ডিয়ান রাম’, ‘টপ টেন থ্রি এক্স রাম’ ইত্যাদি। যেগুলির শুধু ৩৭৫ মিলিলিটারের বোতলই পাওয়া যাচ্ছে। সবেরই দাম ১০০ টাকা। হুইস্কির তালিকায় ‘অ্যাস্ট্রা ক্লাব’, ‘কসমস ফিফটি ডিলাক্স’, ‘কান্ট্রি ক্লাব ডিলাক্স’, ‘এমবস ফাইন’, ‘পিটার ক্যাট ফাইন গ্রেইন’, ‘রক সি ফাইন’ ইত্যাদি নানা ব্র্যান্ডের হুইস্কি রয়েছে। ৩৭৫ মিলিলিটারের দাম ১০০ টাকা। আবগারি দফতরের আশা, এই বিষয়ে সুরাপ্রেমিকরা বেশ আগ্রহী হবেন।

RELATED Articles

Leave a Comment