কিছুদিন আগেই ব্যান্ডেল শাখায় কিছু ট্রেন বাতিল ও ৭২ ঘণ্টার জন্য ব্যান্ডেল স্টেশন সম্পূর্ণ বন্ধ থাকার জেরে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছিল বলা হয়। ফের তেমনই এক দুরাবস্থার সৃষ্টি হতে চলেছে। এবার আর কয়েকদিন নয়, গোটা একমাসের জন্য ব্যান্ডেল শাখায় বাতিল বেশ কিছু লোকাল ট্রেন।
মে মাসের শেষের দিকে ব্যান্ডেল স্টেশনের ইন্টারলকিং সিস্টেমের কাজ শুরু হয়। এর জেরে প্রায় এক সপ্তাহ বেশ কিছু লোকাল ট্রেন বাতিল হয় এই শাখায়। আর গোটা ৭২ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকে ব্যান্ডেল স্টেশন।
ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম কার্যকরের পর মঙ্গলবার থেকে ফের ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কিন্তু আজ, শনিবার থেকে ফের চালু হচ্ছে ইন্টারলকিং সিস্টেম সংক্রান্ত নানান কাজ। আর এই কারণেই আজ অর্থাৎ ৪ঠা জুন থেকে ব্যান্ডেল শাখায় ১০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, এমনটাই জানানো হল পূর্ব রেলের তরফে। নির্দিষ্ট সূচি মেনে ফের লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক হবে একমাস পর অর্থাৎ আগামী ৪ঠা জুলাই থেকে।
পূর্ব রেল সূত্রে খবর, এই এক মাস হাওড়া থেকে ২টি ব্যান্ডেলগামী ও একটি মেমারিগামী আপ ট্রেন বাতিল থাকবে। এগুলির নম্বর হল ৩৭২১৩। ৩৭৬৫৫ এবং ৩৭২৪৭। ব্যান্ডেল থেকে কাটোয়াগামী (৩৭৭৪১), বর্ধমানগামী (৩৭৭৮১) ট্রেনও বাতিল থাকবে। এ ছাড়াও এই একমাস বাতিল থাকবে ৩৭২১৪ ও ৩৭২৫৬ ডাউন হাওড়া লোকাল। চলবে না কাটোয়া থেকে ৩৭৭৪৬ ডাউন, বর্ধমান থেকে ৩৭৭৮৪ ডাউন এবং মেমারি থেকে ৩৭৬৫৬ ডাউন।
কিন্তু এবার প্রশ্ন উঠছে যে বারবার এভাবে যাত্রীদের কেন হেনস্থার মুখে পড়তে হচ্ছে? এই প্রসঙ্গে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানান, “ব্যান্ডেলে যে নতুন ইন্টারলকিং ব্যবস্থা হয়েছে তা খুবই বড় মাপের কাজ। সেটা ঠিকঠাক শেষ হলেও আরও কিছু কাজ করা দরকার। সে কারণেই নতুন করে লোকাল ট্রেন কমাতে হয়েছে। যাত্রীদের যাতে সমস্যা কম হয় সেটা মাথায় রেখেই কোন কোন ট্রেন বাতিল করা হবে তা ঠিক হয়েছে”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!